আগের মতো আর ফর্ম নেই বিরাট কোহলির।প্রায় দু-বছর ধরে তিনি সেঞ্চুরি পাচ্ছেন না। সেই ২০১৯ সালের ইডেনের পিঙ্ক বল টেস্টে শেষ বার শতরান এসেছে। তার পর আর তিন অঙ্কের রানের দেখা পাননি কোহলি।
রান না পাওয়ায় নিন্দুকরা তাকে নিয়ে কথা বলতে শুরু করেছেন। তবে বিরাট কোহলি সে সবে কর্ণপাতও করছেন না। কেপটাউনের তৃতীয় টেস্ট ম্যাচের আগে ভারত অধিনায়ক বলছেন, বড় রান না পাওয়া নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। কাউকে কিছু প্রমাণ করার নেই তার।
মঙ্গলবার থেকে কেপটাউনে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় টেস্ট। সোমবারের ম্যাচের আগের সাংবাদিক বৈঠকে কোহলির দিকে উড়ে আসে তার ফর্ম নিয়ে প্রশ্ন।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি কাউকে আমার প্রমাণ করার কিছু নেই। আমি এমন একটা জায়গায় রয়েছি যেখানে এই বিশ্বই আমার বিচার করবে।
সেঞ্চুরিয়নে জেতার পরে জোহানেসবার্গে ভারত হেরে গেছে দক্ষিণ আফ্রিকার কাছে। ফলে সিরিজ এখন ১-১। জোহানেসবার্গে মাঠে বল গড়ানোর আগে জানা যায় পিঠের ব্যথায় কাবু কোহলি খেলতে পারবেন না। তার জায়গায় দলকে নেতৃত্ব দেন লোকেশ রাহুল।
দ্বিতীয় টেস্টে নামতে না পারার জন্য কোহলি নিজেকে অপরাধী বলেই মনে করেন। তবে তৃতীয় টেস্টে তিনি নামতে পারবেন। সম্পূর্ণ ফিট তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



