জুমবাংলা ডেস্ক : বিসিএসের প্রশ্ন পেয়ে যারা অফিসার হয়েছেন, তাদেরও ধরা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

pm

Advertisement

রবিবার (১৪ জুলাই) বিকাল ৪টার পর গণভবনে চীন সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিসিএসের প্রশ্ন পেয়ে যারা অফিসার হয়েছেন, তাদেরও ধরা হবে প্রয়োজনে৷ প্রশ্ন ফাঁসকারী এবং ক্রেতা দুজনই সমান অপরাধী৷ কিন্তু কথাটা হলো, তাদের ধরে দেবে কে? গণমাধ্যম চেষ্টা করলে, খুঁজে দিলে সরকার ব্যবস্থা নেবে?’

তিনি বলেন, ‘অন্যায় যে করবে, তাদের আমি ধরবই৷ এতে আমার ইমেজ নষ্ট হবে কি না, তার পরোয়া করি না৷’

সরকারপ্রধান বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে কঠোর হয়েছি বলেই দুর্নীতিবাজ ধরা পড়ছে৷ অনিয়ম-জঞ্জালগুলো পরিষ্কার করছি আমরা৷ এ জন্য আমার ইমেজ নষ্ট হলে হোক, আমি তাদের ধরবোই৷ এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে, এখানে কোনো দ্বিধা নেই৷’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সরকারপ্রধান বলেন, ‘সম্মেলনে আমি চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বিশ্বের সবচেয়ে উদার বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানাই। এ সময় অবকাঠামো, আইসিটি, পর্যটন, কৃষি প্রক্রিয়াকরণ শিল্প, নবায়নযোগ্য জ্বালানিসহ জ্বালানি খাত, জলবায়ু-সহনশীল স্মার্ট ফার্মিং, বর্জ্য ব্যবস্থাপনা, সবুজ প্রযুক্তি ও উন্নয়ন খাতে বৃহত্তর বিনিয়োগের আহ্বান জানিয়েছি।’

কোটা নিয়ে যারা আন্দোলন করছে তারা আইন বোঝে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, অনুদান ও কিছু কিছু ক্ষেত্রে সুদমুক্ত ঋণ, রেয়াতি ঋণ ও বাণিজ্যিক ঋণ–এই চার প্যাকেজে অর্থ দিতে সম্মত হয়েছে চীন। এই চারটি প্যাকেজের আওতায় চীন বাংলাদেশকে ২ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দেবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.