
ক্যারিয়ারে ৫টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন। দুইবার ফ্রেঞ্চ ওপেন জেতার রেকর্ডও রয়েছে তার নামের সঙ্গে।
নানা বিতর্কেও জড়িয়েছেন তিনি। ২০১৬ সালে ডোপিংয়ের অভিযোগে ১৫ মাসের জন্য নিষিদ্ধ হন শারাপোভা। এরপর চোটের সঙ্গেও করতে হয়েছে যুদ্ধ।
এবার নতুন করে আলোচনায় এলেন বিয়ে করার সিদ্ধান্ত জানিয়ে।
সম্প্রতি ব্রিটিশ ব্যবসায়ী অ্যালেক্সজান্ডার গিলকসের সঙ্গে শারাপোভা সেরেছেন বাগদান। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে এই তথ্য নিশ্চিত করেছেন ৩৩ বছরের শারাপোভা।
‘প্রথমদিন দেখা হওয়ার পরই আমি হ্যাঁ বলেছিলাম। এটাই আমাদের ছোট্ট গোপনীয় কথা। তাই না গিলকস?’ দুজনের ছবি দিয়ে এমন ক্যাপশনই দিয়েছেন তিনি।
গিলকসের আরেকটি পরিচয় নামী ফ্যাশন ডিজাইনার তিনি। ব্রিটিশ রাজ পরিবারের সঙ্গেও রয়েছে সখ্যতা। প্রিন্স উইলিয়ামসের ঘনিষ্ঠ বন্ধু যে তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



