
বৃহস্পতিবার মাঠে গড়ানোর মাত্র এক ঘন্টা আগে বাতিল করা হয় লিস্টার সিটি বনাম টটেনহ্যাম হটস্পার্সের মধ্যকার লিগ ম্যাচ। ম্যানচেস্টার ইউনাইটেড, ব্রেন্টফোর্ড, নরউইচ ও ওয়াটফোর্ডে করোনা প্রাদুর্ভাব দেখা দেয়ায় সপ্তাহের শেষ দিন পর্যন্ত আরো ৫টি ম্যাচ বাতিল করা হয়।
ইউনাইটেড নিজেদের মাঠে ব্রাইটনকে আথিথেয়তা দেয়ার কথা ছিলা। আর বেন্ট্রফোর্ডের অ্যাওয়ে ম্যাচ খেলতে সাউদাম্পটন সফরের কথা ছিল। এছাড়া ওয়াটফোর্ড বনাম ক্রিস্টাল প্যালেস ও ওয়েস্টহ্যাম বনাম নরউইচ সিটির ম্যাচও গ্রাস করেছে করোনা। সেই সঙ্গে এই ভাইরাসের কারণেই বাতিল হয়েছে লিস্টার সিটির সঙ্গে এভারটনের ম্যাচ।
দ্বিতীয় দিনের মত বিপুল সংখ্যাক করোনা কেইস ধরা পড়েছে ব্রিটেনে। যেখানে অমিক্রন ভ্যারিয়েন্টও রয়েছে। এসব কারণে দেশটিতে নতুন করে ফুটবল মৌসুমে সংকট তৈরী হবার আশংকা দেখা দিয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



