Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা প্রিমিয়ার লিগে এবার কে কোন দলের অধিনায়ক?
ক্রিকেট (Cricket) খেলাধুলা

প্রিমিয়ার লিগে এবার কে কোন দলের অধিনায়ক?

By Saiful IslamMarch 12, 20203 Mins Read

প্রিমিয়ার লিগে এবার কে কোন দলের অধিনায়ক?

Advertisement
স্পোর্টস ডেস্ক : আগেরবার আকাশি হলুদ জার্সি গায়ে চেপে খেললেও অধিনায়কের তকমা গায়ে মাখেননি। স্বেচ্ছায় মোসাদ্দেক হোসেন সৈকতকে অধিনায়ক করে নিজে সাধারণ ক্রিকেটারের মত খেলেছেন মাশরাফি বিন মর্তুজা।

দুই দফায় বেশ কয়েক বছর আবাহনীতে খেলা দেশের শীর্ষ তারকা মাশরাফি আকাশি হলুদ শিবির ছাড়ার পর ক্লাবে প্রথমবারের মতো যোগ দিয়েছেন কান্ডারি মুশফিকুর রহীম। জাতীয় দলের এই সাবেক অধিনায়ক ও নির্ভরতার প্রতীক এবার কি আবাহনীর অধিনায়কত্ব করবেন?

প্রাইম ব্যাংকে নাম লেখানো দেশসেরা ওপেনার তামিম ইকবালের কাঁধে বর্তাবে প্রাইম ব্যাংকের ক্যাপ্টেন্সির গুরুদায়িত্ব? জাতীয় দলের টি-টোয়েন্টি ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদকে কি এবার গাজী গ্রুপের নেতৃত্বে দেখা যাবে? ঐতিহ্যবাহী আরেক ক্লাব মোহামেডানের অধিনায়ক কে-আব্দুর রাজ্জাক নাকি শামসুর রহমান শুভ? বিশ্বজয়ী যুব দলের কেউ ১২ দলের কোন ক্লাবের নেতৃত্বে থাকছেন? এছাড়া দেশের শীর্ষ কোচদের কে কোন দলকে কোচিং করাবেন এবার? এমন অগনিত কৌতুহলী প্রশ্ন এখন ক্রিকেট ভক্তদের মুখে।

সে সব কৌতুহলী প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে, শীর্ষ তারকা মাশরাফি আগেরবারের মত এবারও অধিনায়কত্ব করবেন না। তার দল শেখ জামালের অধিনায়ক এবার নুরুল হাসান সোহান।

ওদিকে জাতীয় দলের এক সময়ের বাঁহাতি স্পিনার-মোহাম্মদ রফিক আর পেসার তারেক আজিজ এবার শেখ জামালের কোচের ভূমিকায় থাকছেন।

চ্যাম্পিয়ন আবাহনী মাঠে নামবে নির্ভরতার প্রতীক ও রানমেশিন মুশফিকুর রহীমের নেতৃত্বে। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নিবেদিতপ্রাণ ক্রিকেট ব্যক্তিত্ব খালেদ মাহমুদ সুজন এবারও এক ঝাঁক তারকার দল আবাহনীর কোচ। যদিও মুশফিকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি আবাহনী। তবে কোচ সুজন জানিয়ে দিয়েছেন, ‘কোন বিকল্প নেই। মুশফিকই ক্যাপ্টেন। আনুষ্ঠানিকভাবে আমরা ১৪ মার্চ অধিনায়কের নাম ঘোষণা করব।’

এছাড়া আগেরবারের রানার্সআপ লিজেন্ডস অব রূপগঞ্জেরও কোচ বদল হয়নি। জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ এবারও রূপগঞ্জের দৌণাচার্য্য। দলটির এবারের ক্যাপ্টেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নাঈম ইসলাম।

এছাড়া প্রাইম ব্যাংক আর প্রাইম দোলেশ্বর, গাজী গ্রুপ, মোহামেডান, শাইনপুকুর আর খেলাঘর সমাজ কল্যাণেরও কোচ বদল হয়নি। প্রাইম দোলেশ্বরের ঘরের ছেলে বনে যাওয়া মিজানুর রহমান বাবুল এবারও দলের প্রশিক্ষক। অধিনায়কত্ব করবেন অভিজ্ঞ অলরাউন্ডার ফরহাদ রেজা।

তবে হালকা ইনজুরির কারণে হয়তো প্রথম এক দুই ম্যাচ খেলা সম্ভব হবে না ফরহাদ রেজার। তার বদলে তখন মার্শাল আইয়ুব দল পরিচালনা করবেন বলে জানিয়েছেন কোচ বাবুল। বর্তমান সময়ে দেশীয় ক্রিকেটে অন্যতম সিনিয়র ও অভিজ্ঞ কোচ সারোয়ার ইমরান এবারও প্রাইম ব্যাংকের প্রশিক্ষক। দেশসেরা ওপেনার তামিম ইকবাল প্রাইম ব্যাংকের এবারের অধিনায়ক।

কয়েক বছর ধরেই গাজী গ্রুপ যার নিজের ঘর হয়ে গেছে, সেই মোহাম্মদ সালাউদ্দীন দলটির হেড কোচ এবারও। আর তাদের এবারের অধিনায়ক জাতীয় দলের টি-টোয়েন্টি ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বয়সভিত্তিক জাতীয় দলের হেড কোচের পাশাপাশি যিনি জাতীয় দলের সহকারী কোচের ভূমিকায় থাকেন, সেই সোহেল ইসলাম এবারও মোহামেডানের কোচ। বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাক রাজই মোহামেডানের সম্ভাব্য ক্যাপ্টেন বলে জানা গেছে। অভিজ্ঞ ক্রিকেট যোদ্ধা রাজ্জাকের ওপরই আস্থা সাদা কালো শিবিরের কর্মকর্তা ও কোচ সোহেলের।

খেলাঘর সমাজ কল্যাণেরও কোচ বদল হয়নি। বর্তমানে নারী বয়স ভিত্তিক দলের সাথে কাজ করা রুহুল খেলাঘরের প্রশিক্ষক। দলটির এবারের অধিনায়ক জহুরুল ইসলাম অমি। ম্যানেজারের দায়িত্বে এবারও জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবালকেই দেখা যাবে।

জাতীয় দলের সাবেক পেসার তালহা জুবায়েরও ঘর পাল্টাননি। গতবারের মত এবারও শাইনপুকুরের কোচের ভূমিকায় দেখা যাবে জাতীয় দলের এ সাবেক পেসার তালহাকে। দলটির এবারের নেতৃত্বে থাকবেন বিশ্ব যুব দলের অন্যতম সদস্য তৌহিদ হৃদয়।

অন্যদিকে নবাগত ওল্ডডিওএইচএসের কোচ দুজন- নাসিরউদ্দীন ফারুক আর তারেক। আর অধিনায়ক তরুণ মোহাইমিনুল হক সৌরভ।

জানা গেছে, গোপীবাগের ব্রাদার্সের এবারের অধিনায়ক ওপেনার মিজানুর রহমান মিজান। আর কমলা-কালো শিবিরের কোচ চট্টগ্রামের মোমিন।

এছাড়া পারটেক্স গ্রুপেরও কোচ রদবদল হয়নি। রাজিন সালেহর ভাই নাঈম আগের মত এবারও পারটেক্সের প্রশিক্ষণে আছেন। অধিনায়ক এখনো চূড়ান্ত হয়নি। তবে অসমর্থিত সূত্রে জানা গেছে, পারটেক্সের এবারের সম্ভাব্য অধিনায়ক হলেন তাসামুল হক। সূত্র : জাগো নিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

June 22, 2026
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026

Latest News

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa