স্পোর্টস ডেস্ক: সাদিও মানে, এইডেন হ্যাজার্ড, সন হেউয়েং মিনের মতো বিশ্বমানের স্ট্রাইকাররা বেশ লম্বা সময় প্রিমিয়ার লিগে খেলেও দুটির বেশি হ্যাটট্রিক করতে পারেননি। আর্লিং হল্যান্ড মাত্র পাঁচ ম্যাচেই তাদের হ্যাটট্রিক সংখ্যা ছুঁয়ে ফেলেছেন। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দল চেলসি গোল করেছে ৬টি, হল্যান্ডের একার গোল সংখ্যা ৯টি।

এই ৯ গোল করেছেন তিনি বলে মাত্র ১০১টি স্পর্শের মাধ্যমে। এসব সমীকরণ দেখে বিশ্নেষকরা বলছেন, প্রিমিয়ার লিগের অনেক রেকর্ডই ভেঙে দেবেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। কিংবদন্তি ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকার প্রিমিয়ার লিগে অ্যালান শিয়েরারের সর্বোচ্চ গোলের (২৬০) রেকর্ড নিয়ে শঙ্কিত। মাইকেল ওয়েন তো মনে করছেন, গোলের সব রেকর্ড ভেঙে দেবেন হল্যান্ড।
হল্যান্ড

Advertisement

শিয়েরারের রেকর্ড ভাঙতে বেশ কয়েক মৌসুম লাগবে। কিন্তু মোহামেদ সালাহর এক মৌসুমে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের (৩২) রেকর্ডটি তো এখনি হুমকির মুখে। আর সিটি বস পেপ গার্দিওলার বিশ্বাস, সার্জিও আগুয়েরোকে হটিয়ে সিটির সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটিও হল্যান্ডই দখল করবেন। অবশ্য এরই মধ্যে আগুয়েরোর একটি রেকর্ড বুধবার রাতে ভেঙে দিয়েছেন নওরোজিয়ান এ স্ট্রাইকার।

ইংল্যান্ডের ক্লাব ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ লেবেলে প্রথম পাঁচ ম্যাচে সর্বোচ্চ ৮ গোল করে যৌথভাবে রেকর্ড করেছিলেন আগুয়েরো ও মিক কুইন। পাঁচ ম্যাচে ৯ গোল করে সে রেকর্ড ভেঙে দিয়েছেন হল্যান্ড। তাঁর কল্যাণেই গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম ব্যাক-টু-ব্যাক হ্যাটট্রিক দেখল প্রিমিয়ার লিগ। বুধবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে হ্যাটট্রিকের আগে শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এই কাণ্ড করেছিলেন তিনি। তাই তো সিটির হয়ে আগুয়েরোর ২৬০ গোলের (প্রিমিয়ার লিগে ১৮৪) রেকর্ড ভাঙার সম্ভাবনা দেখছেন অনেকে।

এ তালিকায় উপরের দিকেই থাকবেন সিটি বস গার্দিওলা। নটিংহ্যামের বিপক্ষে হ্যাটট্রিকের পর আগুয়েরোর রেকর্ড ভাঙার বিষয়ে তিনি বলেন, ‘সার্জিও কিংবদন্তি। আধুনিক ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটি করে সে সিটি ভক্তদের হৃদয়ে যে জায়গায় আছে, সেখান থেকে কেউ তাঁকে সরাতে পারবে না। আর্লিংয়েরও সে জায়গায় পৌঁছানোর সামর্থ্য আছে। সার্জিও যা করেছে, তা দুর্দান্ত। আর্লিংয়েরও সে প্রতিভা আছে।’

পালিয়েছেন ক্রিকেটার আল আমিন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.