
আজ সোমবার সকাল সাতটা। সপ্তাহের প্রথমদিনের ব্যস্ততা সবেমাত্র শুরু হয়েছে মহারাষ্ট্রের ওয়ারধা জেলার বিভিন্ন এলাকায়। সেই সময় হিনগাঁও ঘাট এলাকার তুলাসকার কলেজের অধ্যাপক বাস থেকে নামা মাত্রই বিপত্তি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাইক থেকে পেট্রল বের করে ওই অধ্যাপকের গায়ে ছুঁড়ে দেয়।
তারপরই আগুন ধরিয়ে দিয়ে চম্পট দেয় অভিযুক্ত। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা কোনওরকমে আগুন নিভিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। পুলিশকেও খবর দেয়। সূত্রের খবর, ওই অধ্যাপকের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। নাগপুরের হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম ভিকি। ওই অধ্যাপিকা ও ভিকি একই গ্রামের বাসিন্দা। ভিকি দীর্ঘদিন ধরে ওই নারীকে প্রেম-প্রস্তাব দিচ্ছিল। কিন্তু ভিকির প্রস্তাবে সাড়া দেননি অধ্যাপিকা। নাছোড়বান্দা ভিকিও। তারপরও বারবার নারীকে বিরক্ত করতে পিছপা হয়নি সে। তাতেও কোনও লাভ হয়নি। ]
শেষপর্যন্ত প্রেমে ‘ব্যর্থ’ হয়ে আগুন দিলো। ভিকির খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



