Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home প্রেমের ফাঁদে আটকা, ৯৯৯-এ উদ্ধার
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

প্রেমের ফাঁদে আটকা, ৯৯৯-এ উদ্ধার

By Shamim RezaOctober 12, 20192 Mins Read
Advertisement

cuppel-jodaজুমবাংলা ডেস্ক : চট্টগ্রামে প্রতারকদের খপ্পরে পড়া এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এসময় তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে নগরীর আকবর শাহ থানা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন, ইফতেখারুল ইসলাম (২৫), মোহাম্মদ তালিম উদ্দিন (২৪) ও সালেহীন আরাফাত (২৮)। এদের মধ্যে ইফতেখারুল চট্টগ্রাম কলেজের ইসলামের ইতিহাস দ্বিতীয় বর্ষ, তালিম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসি’র ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র এবং আরাফাত ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটির ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসএসি ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন।

খুলশী থানার ওসি প্রণব চৌধুরী জানান, শুক্রবার সকালে নগরীর খুলশী থানার জাকির হোসেন রোড থেকে মুক্তিপণের চেক নিতে আসা একজনকে আটকের পর ওই বাসা থেকে ৩৮ বছর বয়সী ওই ব্যক্তিকে উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, উদ্ধার হওয়া ব্যক্তি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত আছেন। সম্প্রতি তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনে গেলে ১৮ বছরের এক তরুণীর সাথে পরিচয় ও মোবাইল নম্বর দেওয়া-নেওয়া হয়। বিভিন্ন সময়ে তাদের মধ্যে কথা-বার্তার এক পর্যায়ে বৃহস্পতিবার মেয়েটি ওই ব্যক্তিকে আকবর শাহ থানার বিশ্বকলোনীর ডি ব্লকে তার বাসায় যেতে বলেন।

ওসি প্রণব চৌধুরী বলেন, তিনি ওই বাসায় যাওয়ার কিছুক্ষণ পর গ্রেপ্তার তিনজনসহ চার যুবক বাসাটিতে ঢুকে তাকে আটকে ফেলে এবং টাকা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়। তখন ওই ব্যক্তি বিকাশে ২৪ হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করলেও ওই যুবকরা আরও টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকে।

পুলিশ জানায়, ওই ব্যক্তিকে সারা রাত আটকে রাখার এক পর্যায়ে সকাল ৬টার দিকে তার বোনকে খালি চেক নিয়ে ইউএসটিসির সামনে আসতে বলা হয়। তখন তার বোন ৯৯৯ ফোন করে ঘটনাটি জানালে সেখান থেকে খুলশী থানায় অবহিত করা হয়।

পরে খুলশী থানা পুলিশের একটি টিম ওই মেয়েটিকে নিয়ে ইউএসটিসির গেইটে অবস্থান নেয় বলে জানান ওসি প্রণব।

এ সময় তালিম চেক নিতে এলে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করেন। পরে তার দেওয়া তথ্য মতে বিশ্বকলোনী ডি ব্লকে জেরিন ম্যানসন নামে একটি ভবনের পাঁচতলায় একটি বাসায় অভিযান চালিয়ে ইফতেখারুল ও সালেহীনকে গ্রেপ্তার করা হয়। তবে প্রতারণাকারী তরুণী ও তাদের এক সহযোগী সেখান থেকে পালিয়ে যায় বলে জানান ওসি।

খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ঘটনাস্থল আকবর শাহ থানা এলাকায় হওয়ায় এই ঘটনা নিয়ে ওই থানায় মামলা হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা তিন আসামিকে সেখানে হস্তান্তর করেছি। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হয়েছে, ওই তরুণীকে দিয়ে এই যুবকরা এ ধরনের আরও কয়েকটি ঘটনা ঘটিয়েছে। হয়ত টাকা দিয়ে ভিকটিমরা বিষয়টি সমাধান করে পুলিশকে জানায়নি।

তিনি বলেন, যে ভবন থেকে অপহৃতকে উদ্ধার করা হয় সে ভবনের মালিক ইফতেখারুলের বাবা। ওই ভবনের পঞ্চম তলার একটি বাসায় ওই তরুণীকে ভাড়া দেওয়া হয়েছিল। নিচের তলায় থাকে তারা।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

February 5, 2026
ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

February 5, 2026
Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

February 5, 2026
Latest News
Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.