Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় প্রেমের ফাঁদে জিম্মি, ৯৯৯-এর সহায়তায় উদ্ধার
জাতীয়

প্রেমের ফাঁদে জিম্মি, ৯৯৯-এর সহায়তায় উদ্ধার

By iNews DeskOct 12, 2019, 1:21 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

3fg‘৯৯৯’- এ কল পেয়ে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেছে এদের ফাঁদে পড়া এক ওষুধ কোম্পানির কর্মকর্তাকে।

প্রেমের ফাঁদে ফেলে যুবকদের জিম্মি করে অর্থ হাতিয়ে নিচ্ছে কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের একটি সংঘবদ্ধ চক্র। এ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য।

শুক্রবার সকালে নগরীর আকবর শাহ থানাধীন ইউএসটিসির সামনে থেকে মুক্তিপণের চেক নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয় প্রতারক চক্রের সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইফতেখার আলম (২৫), ইউএসটিসির (ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র তালিম উদ্দিন (২৪) এবং আইআইইউসি (ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করা সালেহিন আরাফাত।

পুলিশ সূত্র জানায়, একটি ওষুধ কোম্পানির কর্মকর্তা হাসান তারেকের (৩৭) সঙ্গে দুই সপ্তাহ আগে পরিচয় হয় ইসরাত জাহান (১৯) নামে এক তরুণীর। পরিচয়ে সূত্র ধরে দুজনের মধ্যে মোবাইল নম্বর বিনিময় হয়। অল্প সময়ের মধ্যেই তারেককে প্রেমের ফাঁদে ফেলে ইসরাত।

বৃহস্পতিবার সন্ধ্যার পর তারেককে নগরীর বিশ্বকলোনীর বাসায় দাওয়াত দেয় ইসরাত। ইসরাতের কথা অনুযায়ী সন্ধ্যায় তার বাসায় যায় তারেক। কিছুক্ষণ পর ওই বাসায় ঢুকে ইসরাতের চার সহযোগী।

তারা তারেককে জিম্মি করে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। অন্যথায় মাদক মামলায় ফাঁসিয়ে পুলিশে তুলে দেওয়ার ভয় দেখায়।

একপর্যায়ে তারেক বিকাশের মাধ্যমে ২৪ হাজার টাকা এনে দেন তাদের। ২৪ হাজার টাকা পাওয়ার পর তারা আরও বেশি টাকা দাবি করতে থাকে এবং সারারাত তাকে ওই বাসায় আটকে রাখে।

শুক্রবার সকালে তারেক তার বোন শারমিন ফারজানাকে ফোন করে ব্যাংকের চেক বই থেকে দুটি খালি চেক নিয়ে ইউএসটিসির সামনে আসতে বললে ফারজানার সন্দেহ হয়। তিনি ‘৯৯৯’ -এ ফোন করে সহায়তা চাইলে বিষয়টি খুলশী থানাকে জানানো হয়।

এরপর খুলশী থানার পুলিশের একটি টিম ছদ্মবেশে ইউএসটিসির সামনে অবস্থান নেয়। সকাল ৯টার দিকে প্রতারক চক্রের তিন সদস্য চেক নেওয়ার জন্য ইউএসটিসির সামনে আসলে ওঁৎ পেতে থাকা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাসান তারেককে উদ্ধার করা হয়। তবে প্রতারক চক্রের সদস্য ইসরাত এবং অপর একজন ধরা পড়েনি।

খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী দেশ জানান, বিভিন্ন কলেজে পড়ুয়া কিছু শিক্ষার্থী মিলেই এই প্রতারক চক্র গড়ে তুলেছে। যুবকদের টার্গেট করে প্রথমে মেয়ের প্রেমের ফাঁদে ফেলে তারা। এরপর জিম্মি করে আদায় করে অর্থ।

তিনি জানান, ঘটনাটি আকবর শাহ থানাধীন এলাকায় হওয়ায় গ্রেপ্তারকৃতদের ওই থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

জানতে চাইলে আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার শিকার তারেক হাসানের বোন শারমিন ফারজানা বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
প্রধানমন্ত্রী

ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

May 23, 2026, 12:59 PM Asia/Dhaka
আবহাওয়া

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন

May 23, 2026, 11:59 AM Asia/Dhaka
নিহত হয়েছেন

রাশিয়া গিয়ে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের জাহাঙ্গীর

May 23, 2026, 11:27 AM Asia/Dhaka
Latest News
প্রধানমন্ত্রী

ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আবহাওয়া

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন

নিহত হয়েছেন

রাশিয়া গিয়ে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের জাহাঙ্গীর

টোল আদায়

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সোয়া ৩ কোটি টাকার টোল আদায়

তাপপ্রবাহ

১৪ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, কিছু অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা

বৃষ্টির বার্তা

দুপুরের মধ্যে রাজধানীতে বৃষ্টির বার্তা

বিচারের মুখোমুখি

দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা

ঈদুল আজহার ছুটি

আজ থেকেই প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি

হত্যার অভিযোগ

মা’দ’কা’সক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন মা-বাবা, জেল থেকে বের হয়ে বাবাকে খু’ন

বাবা হলেন

ফের বাবা হলেন আশরাফুল

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp