Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা প্রোটোকল ভঙ্গের অপরাধে দুঃখ প্রকাশ করলেন দিবালা
খেলাধুলা ফুটবল

প্রোটোকল ভঙ্গের অপরাধে দুঃখ প্রকাশ করলেন দিবালা

By জুমবাংলা নিউজ ডেস্কএপ্রিল 3, 20213 Mins Read

Advertisement

স্পোর্টস ডেস্ক: সতীর্থ ওয়েস্টন ম্যাককিনি ও আর্থার মেলোকে নিযে বাড়িতে একটি পার্টিতে যোগ দিয়ে কোভিড -১৯ আইন ভঙ্গের অপরাধে দু:খ প্রকাশ করেছেন জুভেন্টাস ফরোয়ার্ড পাওলো দিবালা।

ইতালিতে চলমান লকডাউনের মধ্যেও প্রতিবেশীদের নিয়ে যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ম্যাককিনির তুরিনের বাসায় আয়োজিত সান্ধ্যকালীণ পার্টিতে যোগ দিয়ে স্থানীয় পুলিশের জরিমানার কবলে পড়েছেন জুভেন্টাসের এই তিন খেলোয়াড়। পরে ইন্সটাগ্রামে এক পোস্টে আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা লিখেছেন, ‘আমি জানি এই মুহূর্তে কোভিড পরিস্থিতিতে পুরো বিশ^ কি ধরনের কঠিন সময় পার করছে। এই সময়ে আমার এই ধরনের ভুল করা মোটেও উচিত হয়নি। রাতের খাবারের জন্য বাইরে যাওয়াটা আমার ভুল হয়েছে। এটা মূলত সেই ধরনের কোন পার্টি ছিলনা। কিন্তু যেকোন ভাবেই হোক আমি ভুল করেছি এবং সেজন্য আমি ক্ষমাপ্রার্থী।‘

ইনজুরির কারনে এই তিনজনই নিজ নিজ দেশের হয়ে আন্তর্জাতিক বিরতিতে খেলতে পারেননি। এই ভুলের কারনে তিনজনই হয়ত ক্লাব থেকেও শাস্তি পাবেন। যদিও ক্লাব সূত্র নিশ্চিত করেছেন এখনো এ ব্যপারে চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি।

আন্তর্জাতিক বিরতি কাটিয়ে খেলোয়াড়রা দলে ফিরে আসার পরই ইতালিয়ান চ্যাম্পিয়ন দলে নতুন করে করোনা হানা দিয়েছে। সেন্টার-ব্যাক লিওনার্দো বনুচ্চি ইতালি থেকে ফিরে আসার পর করোনা পজিটিভ হয়েছেন। এক বিবৃতিতে বনুচ্চির করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করে জুভেন্টাস জানিয়েছে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছে।

তুরষ্কের হয়ে খেলতে গিয়ে ডিফেন্ডার মেরি ডেমিরালও করোনা পজিটিভ হয়েছেন। একটি মেডিকেল ফ্লাইটে তিনি ইতোমধ্যেই তুরিনে ফিরে এসেছেন। ২৩ বছর বয়সী ডেমিরালকে জুভেন্টাসের টিম হোটেল জে-হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে। উভয়র খেলোয়াড়ই শনিবার তোরিনোর বিপক্ষে তুরিন ডার্বিতে খেলতে পারছেন না।

বিশ^কাপ বাছাইপর্ব চলাকালীন ইতালির চারজন স্টাফ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ইতালিয়ান ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে। বুধবার লিথুনিয়ার বিপক্ষে আজ্জুরিদের ২-০ গোলের জয়ের ম্যাচটির পর করোনা পজিটিভ হবার ঘোষনা দেয়া হয়। রোববার ইতালি বুলগেরিয়ার বিপক্ষেও ২-০ গোলের জয় নিশ্চিত করেছিল।

সোমবার পুরো ইতালি দলকে সোফিয়ায় করোনা পরীক্ষা করানো হয়, সেখানে ফলাফল নেগেটিভ এসেছিল। কিন্তু একজন স্টাফ মৃদু উপস্বর্গের অভিযোগ করেন। সাথে সাথেই তাকে আইসোলেশনে পাঠানো হয়। এরপর ইতালিতে ফিরে তার পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। একাইসাথে আরো তিনজন স্টাফও পজিটিভ হন।

এদিকে সিরি-এ লিগের আরেক দল সাসুলো জানিয়েছে তাদের চারজন ইতালিয়ান খেলোয়াড় গিয়ান মার্কো ফেরারি, ম্যানুয়েল লোকাতেল্লি, ডোমেনিকো বেরার্ডি ও ফ্রান্সেসকো কাপুটো রোমার বিপক্ষে ম্যাচে খেলবেন না। তাদের পরীক্ষার ফল নেগেটিভ আসলেও সতর্কতার কারনে তাদেরকে বিশ্রামে রাখা হবে। সাসুলোর টার্কিশ ডিফেন্ডার কান আয়হান এবারের মৌসুমে সপ্তম খেলোয়াড় হিসেবে করোনায় আক্রান্ত হয়েছেন।

তবে ইতালি থেকে ফিরে নাপোলি তারকা লোরেঞ্জো ইনসিগনে নেগেটিভ হয়েছেন। মিলান গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমাও নেগেটিভ হয়েছেন। তবে ইন্টার মিলানের তিন ইতালিয়ান খেলোয়াড় নিকোলো বারেলা, স্টিফানো সেন্সি ও আলেহান্দ্রো বাস্তোনি ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন। তাদের পরীক্ষার ফল এখনো হাতে এসে পৌঁছায়নি।

বোলোনিয়ার পোলিশ গোলরক্ষক লুকাস স্কোরুপস্কিও করোনা পজিটিভ হয়েছেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts

প্যারাগুয়ের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র

জুন 13, 2026
ইতিহাস গড়ল কানাডা

ইতিহাস গড়ল কানাডা

জুন 13, 2026
বিশ্বকাপ

এবারের বিশ্বকাপ জিতবে কোন দল জানালেন সেই অর্থনীতিবিদ ?

জুন 12, 2026
Latest News

প্যারাগুয়ের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র

ইতিহাস গড়ল কানাডা

ইতিহাস গড়ল কানাডা

বিশ্বকাপ

এবারের বিশ্বকাপ জিতবে কোন দল জানালেন সেই অর্থনীতিবিদ ?

বিপর্যস্ত মরক্কো

বিপর্যস্ত মরক্কো, ব্রাজিল ম্যাচের আগে বড় পরিবর্তন

বিশ্বকাপ ফুটবল

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নগদের বিশেষ কুইজ ও রিচার্জ অফার

Worldcup

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

Football

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল ব্রাজিলের, আর্জেন্টিনা-জার্মানির কয়টি করে

ডিআর কঙ্গো

যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ করে অবশেষে বিশ্বকাপ মঞ্চে ডিআর কঙ্গো

কোর্তোয়া

বিশ্বকাপের পর অবসর ভাবছেন বেলজিয়ামের কোর্তোয়া

আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বড় স্বস্তি, ফিট মার্তিনেস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa