Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রয়াত সাত নেতার নামে কোরবানী দিলেন আব্দুর রহমান
জাতীয়

প্রয়াত সাত নেতার নামে কোরবানী দিলেন আব্দুর রহমান

By Shamim RezaJuly 22, 20212 Mins Read

প্রয়াত সাত নেতার নামে কোরবানী দিলেন আব্দুর রহমান

Advertisement

জুমবাংলা ডেস্ক : ঈদুল আযহায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুর রহমান অসহায় দুস্থ ও পথচারীদের মধ্যে কোরবানীর মাংস বিতরণের মাধ্যমে এক ব্যতিক্রমী আয়োজন করেছেন।

ফরিদপুরের বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গার প্রয়াত ৭ আওয়ামী লীগ নেতার নামে তিনি কোরবানী দিয়ে। তারা হলেন, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম মফিজুর রহমান মঞ্জু মিয়া, মধুখালী উপজেলা আওয়ামী লীগের অপর সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মরহুম মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সহসভাপতি ও মধুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবুল কাশেম দুলু মিয়া, মধুখালীর নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মির্জা আবুল কাইয়ুম, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার মৃধা, বোয়ালমারীর সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মরহুম আ. রাজ্জাক মোল্যা এবং আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নুরুল বাশার।

পূর্বসূরি ত্যাগী নেতাদের স্মরণ ও শ্রদ্ধা প্রদর্শনের এই ব্যতিক্রমী উদ্যোগটি স্থানীয় জনসাধারণের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এ সময়ের রাজনীতিতে এটি নিঃসন্দেহে একটি অনন্য দৃষ্টান্ত।

জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের সুচনালগ্ন থেকে তৃণমূল পর্যায়ে বিভিন্ন প্রতিকুল পরিবেশে অনেক সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা স্বীকার করে প্রয়াত নেতারা বলিষ্ট নেতৃত্ব দিয়ে সংগঠনকে শক্তিশালী করেছেন।

তাঁদের আত্মত্যাগে আওয়ামী লীগ আজ শক্তিশালী। স্থানীয় পর্যায়ে কিংবদন্তিতুল্য এই সাত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা অর্পণ এবং তাঁদের আত্মার শান্তি কামনায় ঈদুল আযহায় আব্দুর রহমান তাঁর নির্বাচনীয় এলাকায় তাঁদের আত্মত্যাগ এবং কর্মজীবনে আওয়ামী লীগের প্রতি অবদান ও মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ এই মহতি উদ্যোগ গ্রহণ করেন। আজ বুধবার বিকেলে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদের নেতৃত্বে সদ্যঘোষিত মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাধ্যমে ঈদুল আযহায় ৫০০ দুস্থ পরিবারের মধ্যে এ মাংস বিতরণ করা হয়েছে।

ভ্যানচালক, পথচারী ও সমাজের অসহায় দুস্থদের মাঝে এসব বিতরণ করা হয়।

এ ব্যাপারে দুস্থ কাকলী বেগম ও ভ্যানচালক বাদশা মিয়া বলেন, কখনা ভাবিনী কোরবানীর ঈদে রাস্তায় দাড়ায় মাংস পাবো।

করোনাভাইরাসের মধ্যেও এ ধরনের মহতি আয়োজন যারা করেছেন আল্লাহ তাদের মঙ্গল করুক। আজ হয়তো পরিবারের সদস্যদের নিয়ে দু’টুকরো মাংস দিয়ে ভাত খেতে পারবো।

এক প্রতিক্রিয়ায় আব্দুর রহমান বলেন, প্রয়াত নেতাদের জীবনের ত্যাগ-তিতিক্ষা ও ধারাবাহিক সংগ্রামের ফসল আজকের আওয়ামী লীগ। পূর্বসূরি এই নেতাদের দেখিয়ে যাওয়া পথ অনুসরণ করেই আজকের বাংলাদেশ। জাতির পিতার আদর্শের সন্তানদের স্মরণ ও আত্মার শান্তির জন্য আমার এ উদ্যোগ। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

June 25, 2026
শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

June 25, 2026
সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

June 25, 2026

Latest News

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

জরিমানা

জিগাতলায় এডিস মশার লার্ভা, দুই ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা

Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

বিমানের ইঞ্জিন বিকল

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

masud

৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa