
বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের আয়োজন দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকে নিয়ে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এখন কিছুই করার নেই। নির্বাচন করে ব্যর্থ, আন্দোলন করে ব্যর্থ, নিজের নেত্রী কারাগারে। নেত্রীর মুক্তির দাবিতে একটা দৃশ্যমান মিছিলও রাজপথে করতে পারেননি।
এ সময় কাদেরের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম বেপারী, খায়রুল ইসলাম জুয়েল, সাজ্জাদ সাকিব বাদশা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



