Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ‘ফণী‘ নিয়ে যে কোনো ধরনের তথ্য আদান-প্রদান করবেন যে দুই নম্বরে
জাতীয়

‘ফণী‘ নিয়ে যে কোনো ধরনের তথ্য আদান-প্রদান করবেন যে দুই নম্বরে

By Protik HossainMay 9, 2019Updated:May 9, 20192 Mins Read

‘ফণী‘ নিয়ে যে কোনো ধরনের তথ্য আদান-প্রদান করবেন যে দুই নম্বরে

Advertisement
জুমবাংলা ডেস্ক : ফণীর আঘাতে যে কোনো ধরনের ক্ষয় ক্ষতি কিংবা ফণী সংক্রান্ত যে কোনো তথ্য আদান-প্রদানের জন্য দুটি নম্বর দিয়েছে সরকার।

শুক্রবার (৩ মে) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে ঘূর্ণিঝড় ‘ফণী’ নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

নম্বর দুটি হলো—৯৬৭৭৮৮১ ও ৯৬৭৭৮৮২। এছাড়া একটি ফ্যাক্স নম্বর দেওয়া হয়। নম্বরটি হলো—৯৬৬৬৫৫০।

হানিফ বলেন, ‘ইতোমধ্যে উপকূলবর্তী জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে সরকারের শীর্ষ কর্মকর্তারা বৈঠক করেছেন। নৌ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। নৌপথগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে। ত্রাণ হিসেবে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ মজুত রাখা হয়েছে। এমনকি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে, যাতে আক্রান্ত ব্যক্তিরা প্রয়োজনে স্কুলগুলোতে আশ্রয় নিতে পারেন। এছাড়া উপকূলবর্তী জেলাগুলোতে আওয়ামী লীগের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।’

সংবাদ সম্মেলনের আগে হানিফের সভাপতিত্বে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন—দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, আহমদ হোসেন, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সুজিত নন্দি রায়, বন ও পরিবেশ সম্পাদক দেলওয়ার হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, মহিবুল হাসান নওফেল, কৃষি সম্পাদক ফরিদুন নাহার লাইলী, নির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, আমিরুল আলম মিলন, আনোয়ার হোসেন প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
এআই দিয়ে ব্রাজিল

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

June 29, 2026
Tika

শিশুর টিকা কার্ড দেখে কীভাবে বুঝবেন কোন টিকা দেওয়া হয়েছে

June 29, 2026
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

June 29, 2026

Latest News

এআই দিয়ে ব্রাজিল

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

Tika

শিশুর টিকা কার্ড দেখে কীভাবে বুঝবেন কোন টিকা দেওয়া হয়েছে

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রধানমন্ত্রী

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কুমিল্লার শিক্ষার্থী

সংসদে প্রধানমন্ত্রীর সেলফিতে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

মন্ত্রী

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ : মন্ত্রী

সজারু

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে হেঁটে যাচ্ছে সজারু, জানুন ভাইরাল ভিডিওর আসল রহস্য

Primary

মাঠ নিশ্চিতের নির্দেশ, খেলাধুলা বাধ্যতামূলক ৪র্থ শ্রেণি থেকে

বিদ্যুত

বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা

পুলিশের শীর্ষ পর্যায়

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa