Advertisement

জুমবাংলা ডেস্ক: ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলার জন্য আগামী ৩ ও ৪ মে (শুক্র, শনিবার) নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ সংশ্লিষ্ট দপ্তরসমূহ খোলা থাকবে। খবর ইউএনবি’র।

‘ফণী’র প্রভাবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানো ও প্রস্তুতির বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত দুটি অফিস আদেশ জারি করেছে।

এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘ফণি’র আশঙ্কা শেষ না হওয়া পর্যন্ত সকল নৌযান বন্দরে অবস্থান নিশ্চিত করতে হবে, বন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে নিজ নিজ কর্মস্থলে অবস্থান নিশ্চিত করতে হবে এবং ‘ফণি’র সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জরুরি তথ্য ও নির্দেশনা আদান-প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থায় কন্ট্রোল রুম খোলা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘ফণী’ বাংলাদেশের দক্ষিণ/পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এলাকায় দ্রুত ধেয়ে আসছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে বাংলাদেশের সমুদ্র উপকুলীয় এলাকা মোংলা ও পায়রায়কে ৭ এবং চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি শুক্রবার বিকাল নাগাদ আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.