
বাংলাদেশে এসে একমাত্র টেস্ট ম্যাচটি জিতে নিয়েছে দেড় বছর আগে টেস্ট মর্যাদা পাওয়া আফগানিস্তান। টি-টোয়েন্টি ফরম্যাটে তো তাদের বিপক্ষে টানা হারছে বাংলাদেশ। আজকের আগ পর্যন্ত টানা চার হার সাকিবদের। সব মিলিয়ে পাঁচ টি-টোয়েন্টিতে মাত্র এক জয়। চলমান ত্রিদেশীয় সিরিজে আজ আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। বাংলাদেশ কি পারবে দুই দলের মধ্যে ব্যবধানটা একটু কমাতে?
আসলে বাংলাদেশ মানসিকভাবেই অনেকটা পিছিয়ে থাকে। যে কারণে চলতি সিরিজে আফগানদের কাছে হারের পর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান অকপটে বলেছিলেন, বাংলাদেশের জন্য আফগানিস্তান টি-টোয়েন্টিতে অনেক বড় দল। দুই দলের ক্রিকেটীয় স্কিল ও মানসিকতায় ব্যবধান যথেষ্ট। সেই ব্যবধান ঘুচিয়ে কিভাবে আফগানদের হারানো যায়, উপায় খুঁজছে বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



