Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ফাইনালের আগে বড় ধাক্কা খেলেন লিওনেল মেসি
খেলাধুলা ফুটবল

ফাইনালের আগে বড় ধাক্কা খেলেন লিওনেল মেসি

By Shamim RezaJuly 19, 20262 Mins Read

বিশ্বকাপের ফাইনালের আগে ব্যক্তিগত দুটি বড় অর্জনের দৌড়ে পিছিয়ে পড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে ওঠার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

লিওনেল মেসি

Advertisement

সেমিফাইনাল পর্যন্ত ৮ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে চলতি আসরের গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে ছিলেন মেসি। একই সঙ্গে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা ছিল ২১, যা ছিল টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। তবে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সে সেই চিত্র বদলে যায়।

মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষে ৪-০ গোলে পিছিয়ে ছিল ফ্রান্স। বিরতির পর আক্রমণের তীব্রতা বাড়ায় তারা। ৪৮তম মিনিটে মাইকেল ওলিসের দারুণ থ্রু পাস থেকে বক্সের ভেতরে বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন এমবাপ্পে। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় ৯-এ এবং তিনি গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে ছাড়িয়ে যান।

এরপর ৬৬তম মিনিটে আবারও ওলিসের সঙ্গে চমৎকার ওয়ান-টু পাস বিনিময়ের পর বক্সের কিনারা থেকে শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। এ গোলটি ছিল চলতি বিশ্বকাপে তার ১০ম এবং বিশ্বকাপ ক্যারিয়ারে ২২তম। এর মধ্য দিয়ে মেসির ২১ গোলের রেকর্ড ভেঙে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে যান তিনি।

ফলে গোল্ডেন বুটের দৌড়েও এখন এগিয়ে এমবাপ্পে। তার গোল ১০টি, আর মেসির গোল ৮টি।

তবে ইতিহাস বদলে দেওয়ার সুযোগ এখনও রয়েছে মেসির সামনে। আজ রাতে স্পেনের বিপক্ষে ফাইনালে অন্তত দুটি গোল করতে পারলে এমবাপ্পের ২২ গোলের রেকর্ড স্পর্শ করার পাশাপাশি আবারও বিশ্বকাপ ইতিহাসের যৌথ সর্বোচ্চ গোলদাতার মর্যাদা ফিরে পেতে পারেন তিনি। একই সঙ্গে গোল্ডেন বুটের লড়াইটিও নতুন মোড় নিতে পারে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

একসময় বিশ্ব ফুটবলে সবচেয়ে আলোচিত ছিল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা। এখন সেই জায়গায় নতুন মাত্রা যোগ করেছে মেসি ও এমবাপ্পের লড়াই। তাই বিশ্বকাপের ফাইনাল শুধু শিরোপা নির্ধারণের ম্যাচই নয়, ব্যক্তিগত গৌরবের লড়াইয়েও পরিণত হয়েছে দুই তারকার জন্য।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
লিওনেল মেসি
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
স্পেনের

বিবর্ণ আর্জেন্টিনা, স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ

July 20, 2026
Worldcup

অনলাইনে যেভাবে দেখবেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচ

July 20, 2026
স্কালোনি

সমর্থক আর ভক্তদের জন্য খেলবে আর্জেন্টিনা: স্কালোনি

July 19, 2026

Latest News

স্পেনের

বিবর্ণ আর্জেন্টিনা, স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ

Worldcup

অনলাইনে যেভাবে দেখবেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচ

স্কালোনি

সমর্থক আর ভক্তদের জন্য খেলবে আর্জেন্টিনা: স্কালোনি

Argen

ফাইনালের কয়েক ঘণ্টা আগে শিরোপা নিয়ে চমকপ্রদ তথ্য দিলো অপ্টা

মেসি

ফাইনালে নামার আগে অবসরের ইঙ্গিত দিলেন মেসি

argentina

ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

স্পেন

বিশ্বকাপ ফাইনাল ঘিরে গাজায় স্পেনের পক্ষে উচ্ছ্বাস

টি-টোয়েন্টি সিরিজ

টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

লিওনেল মেসি

মেসির আবেগঘন ভিডিওতে বিদায়ের সুর!

মেসির খোলা চিঠি

ফাইনালের আগে মেসির খোলা চিঠি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa