Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ফাইনালের কয়েক ঘণ্টা আগে শিরোপা নিয়ে চমকপ্রদ তথ্য দিলো অপ্টা
খেলাধুলা ফুটবল

ফাইনালের কয়েক ঘণ্টা আগে শিরোপা নিয়ে চমকপ্রদ তথ্য দিলো অপ্টা

By Rithe RoseJuly 19, 20263 Mins Read

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। দুই দলের লড়াইকে ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, তখন নিজেদের সুপারকম্পিউটারের পূর্বাভাস প্রকাশ করেছে পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা (Opta)। তাদের বিশ্লেষণে শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে রাখা হয়েছে স্পেনকে।

Argen

Advertisement

অপটা সুপারকম্পিউটার ২৫ হাজারবার ম্যাচটি সিমুলেশন চালিয়ে দেখেছে, যেখানে ৫৯.৫ শতাংশ ক্ষেত্রে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। অন্যদিকে ৪০.৫ শতাংশ সিমুলেশনে শিরোপা ধরে রেখেছে আর্জেন্টিনা।

৯০ মিনিটের ফলাফলের পূর্বাভাসেও এগিয়ে স্পেন। অপটার হিসাব অনুযায়ী, নির্ধারিত সময়ে স্পেনের জয়ের সম্ভাবনা ৪৫ শতাংশ, ড্র হওয়ার সম্ভাবনা ২৯ শতাংশ এবং অতিরিক্ত সময় বা টাইব্রেকারে না গিয়েই আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ২৬ শতাংশ।

এবারের ফাইনাল একাধিক কারণে ইতিহাসের অংশ হতে যাচ্ছে। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ও বর্তমান ইউরো চ্যাম্পিয়ন। একই সঙ্গে ফিফা র‍্যাঙ্কিংয়ের এক ও দুই নম্বরে থাকা দুটি দলও এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচে, বিশেষ করে ফাইনালে, একে অপরের বিপক্ষে খেলবে।

আর্জেন্টিনার সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। ২০২২ সালের শিরোপা ধরে রাখতে পারলে ইতালি (১৯৩৪ ও ১৯৩৮) এবং ব্রাজিলের (১৯৫৮ ও ১৯৬২) পর টানা দুইবার বিশ্বকাপ জেতা মাত্র তৃতীয় দল হবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে স্পেন। এবারও দুর্দান্ত ছন্দে রয়েছে তারা। বিশ্বকাপে এখন পর্যন্ত প্রতিপক্ষকে প্রতি ম্যাচে গড়ে মাত্র ০.৩১ এক্সপেক্টেড গোল (xG) সুযোগ দিয়েছে স্প্যানিশরা, যা ১৯৬৬ সালের পর কোনো দলের যৌথভাবে সর্বনিম্ন। পাশাপাশি তারা রেখেছে ছয়টি ক্লিন শিট, যা এক আসরে সর্বোচ্চ।

বিশ্বকাপের আগে থেকেই দুর্দান্ত ধারাবাহিকতায় রয়েছে স্পেন। ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে হারের পর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা **৩৭ ম্যাচ অপরাজিত** তারা। ফাইনালেও হার এড়াতে পারলে ইউরোপের কোনো দলের দীর্ঘতম অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়বে স্পেন।

তবে আর্জেন্টিনার রেকর্ডও কম নয়। চলতি বিশ্বকাপে সাত ম্যাচের সবকটিতেই জিতেছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৫তম জয় পেলে দক্ষিণ আমেরিকার কোনো দলের দীর্ঘতম জয়ের নতুন রেকর্ড গড়বে আলবিসেলেস্তেরা।

ফাইনালের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের লড়াই। দুজনই এই বিশ্বকাপে সবচেয়ে বেশি সফল ড্রিবল করা ফুটবলার। মেসি করেছেন ২৫টি, আর ইয়ামাল ২২টি। বয়সের পার্থক্য ২০ বছরেরও বেশি হওয়া দুই ফুটবলারের প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।

মেসির জন্য ম্যাচটি আরও বিশেষ। তিনি খেলতে যাচ্ছেন ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল, যা ব্রাজিলের কাফুর পর দ্বিতীয় কোনো ফুটবলারের কীর্তি। অন্যদিকে ১৯ বছর বয়সী ইয়ামাল বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ফাইনাল খেলতে পারেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সব মিলিয়ে পরিসংখ্যান স্পেনের পক্ষে থাকলেও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে খাটো করে দেখার সুযোগ নেই। বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে শেষ হাসি কে হাসবে, তার উত্তর মিলবে আজ রাত একটায় শুরু হতে যাওয়া নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ম্যাচে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অপ্টা
Rithe Rose
  • Website
  • X (Twitter)
  • Instagram

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.

Related Posts
argentina

রানার্সআপ আর্জেন্টিনাকে বরণ করে নিতে সরকারি ছুটির ঘোষণা

July 20, 2026
মেসিকে সান্ত্বনা

আর্জেন্টিনার হারের পর মেসিকে সান্ত্বনা দিলেন ইয়ামাল

July 20, 2026
এমবাপে

বিশ্বকাপে ২টি গোল্ডেন বুট, ইতিহাসের পাতায় এমবাপে

July 20, 2026

Latest News

argentina

রানার্সআপ আর্জেন্টিনাকে বরণ করে নিতে সরকারি ছুটির ঘোষণা

মেসিকে সান্ত্বনা

আর্জেন্টিনার হারের পর মেসিকে সান্ত্বনা দিলেন ইয়ামাল

এমবাপে

বিশ্বকাপে ২টি গোল্ডেন বুট, ইতিহাসের পাতায় এমবাপে

ইয়ামালের আবেগঘন মুহূর্ত

জয়ের পর ছোট ভাইকে জড়িয়ে ধরে ইয়ামালের আবেগঘন মুহূর্ত

গোল্ডেন বল

মেসি আর কী করলে গোল্ডেন বল পেতেন? ফিফাকে প্রশ্ন ইব্রাহিমোভিচের

Spain

‘যা হওয়ার ছিল তাই হয়েছে, জয়টাই ছিল ন্যায্য’, স্পেন কোচ দে লা ফুয়েন্তে

স্কালোনি

সংবাদ সম্মেলনে কেঁদে দিলেন স্কালোনি

paredes

ফাইনাল শেষে হাতাহাতি, লাল কার্ডের পর নিষেধাজ্ঞার শঙ্কায় পারেদেস

নেইমার

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

Goal

আরও দুটি গোল হতে পারতো স্পেনের, বাতিল হলো কেন?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa