স্পোর্টস ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের নক আউট পর্বের খেলা শুরু হয়েছে। যেখানে প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ড। শুরুতেই তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল তারা। তবে অধিনায়ক কেন উইলিয়ামসন ও ড্যারেল মিচেলের ৬৮ রানের জুটিতে ভর করে ১৫২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে কিউইরা। ফলে ফাইনালের টিকিট পেতে পাকিস্তানের লক্ষ্য ১৫৩ রান।

বুধবার (৯ নভেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই শাহিন শাহ আফ্রিদির বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন ওপেনার ফিন অ্যালেন। মাত্র ৪ রানেই সাজঘরে ফেরেন এই ব্যাটার। আরেক ওপেনার কনওয়ে কিছুটা আক্রমনাত্বক হওয়ার চেষ্টা করছিলেন। তবে পাওয়ার প্লের শেষ বলে দলীয় ৩৮ রানে রানআউট হয়ে ফিরতে হয় তাকে। শাদাব খানের সরাসরি থ্রোয়ে সাজঘরে ফিরে আসার আগে ২০ বলে ২১ রান করেন এই ব্যাটার।

এরপর আরেক স্পিনার মোহাম্মদ নওয়াজের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন গ্লেন ফিলিপসও। ইনিংসে ৮ বলে মাত্র ৬ রান করেন এই ব্যাটার। দলীয় পঞ্চাশ রানের আগেই তিন উইকেট হারানো নিউজিল্যান্ডের ইনিংস মেরামতের কাজ সারেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও মিডল অর্ডার ব্যাটার ড্যারেল মিচেলে। তাদের ৫০ বলে ৬৮ রানের জুটিতে দলীয় একশ ছাড়ায় কিউইরা।
আফ্রিদী

Advertisement

দলীয় ১১৭ রানে অধিনায়ক কেন উইলিয়ামসন শাহিন শাহ আফ্রিদির দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন। বোল্ড হয়ে বিদায়ের আগে ৪২ বলে ৪৬ রান করেন এই ব্যাটার। তবে মিচেল শেষ পর্যন্ত টিকে থেকে দলকে দেড়শ রানের কোটায় নিয়ে যান। তার ৩৫ বলে তিন বাউন্ডারি ও এক ছক্কায় ৫৩ রানে ভর করে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড।

বোলিংয়ে পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি ২৪ রানে দুই উইকেট পেয়েছেন। এছাড়া মোহাম্মদ নওয়াজ ও শিকার করেন ১টি করে উইকেট।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।

নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট

ব্রাজিলকে ১ গোলে হারিয়ে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.