123

Advertisement
স্পোর্টস ডেস্ক : ঢাকা পর্বের দুই ম্যাচে দারুণ জয় নিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করে আফগানিস্তান। কিন্তু সাগরিকায় পাল্টে গেলো রশিদদের ভাগ্য। দুই ম্যাচেই হেরে ফাইনালের আগে বেকফুটে আফগানরা। এর মধ্যে এসেছে আরো এক দুঃসংবাদ। ফাইনালের ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন দলের সেরা তারকা অধিনায়ক রশিদ খান।

শনিবার হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন আফগান অধিনায়ক রাশিদ খান। ৮ম ওভারে ফিল্ডিং করার সময় হঠাৎ মাটিতে শুয়ে পড়েন রাশিদ। পরক্ষণেই মাঠ ছাড়েন তিনি।

পরবর্তীতে ১১ ওভার শেষ হবার পরেই অবশ্য মাঠে ফেরেন তিনি। বল হাতে এসেই দুই ওভারে ৯ রান দিয়ে নেন ২ উইকেট। তবে তার তৃতীয় ওভারে ১৮ রান নিয়ে বাংলাদেশকে জেতান সাকিব-মোসাদ্দেক। ম্যাচ শেষে জানা যায়, ইনজুরিতে ফাইনালের ম্যাচে একাদশে থাকা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে তার।

তবে ফাইনালের আগে সময় আছে দুদিন, এই সময়ে পুরো ফিট হওয়ার ব্যাপারে আশাবাদী আফগান ম্যানেজার। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পেসার নাভিন উল হককে করা প্রশ্নের জবাব দিতে গিয়ে নাজিম জার বলেন, ‘সে ভালো করছিল আর দেখি কি হয়। আমাদের হাতে আরও দুই-তিনদিন সময় আছে পুনর্বাসন প্রক্রিয়া চালানোর। আশা করছি চোট গুরুতর নয়। সে আমাদের অধিনায়ক ও সেরা খেলোয়াড়। আজ আমরা তাকে পর্যবেক্ষণ করবো তারপর সিদ্ধান্ত নিব।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.