স্পোর্টস ডেস্ক: বুধবার রাতে আফ্রিকান নেশন্স কাপের প্রথম সেমিফাইনালে বুরকিনা ফাসোকে ৩-১ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠল সেনেগাল। ম্যাচের চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৭০ মিনিটে ম্যাচের প্রথম গোলের দেখা পায় সেনেগাল। এরপর আরো একটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিলেও এক গোল করে ম্যাচে ফেরার আভাস দেয় বুরকিনা ফাসো।

ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সেনেগাল, গোল করেন পিএসজি মিডফিল্ডার গেয়ি। ৮২ মিনিটে বুরকিনা ফাসোর তুরে গোল করে ম্যাচে ফেরার আভাস দিলেও ৮৭ মিনিটে সাদিও মানে গোল করে সেনেগালের ফাইনাল নিশ্চিত করেন। এ নিয়ে সেনেগালের হয়ে ২৯তম গোলের দেখা পেলেন মানে, যা যৌথভাবে সর্বোচ্চ।
ফাইনালে সেনেগালের প্রতিপক্ষ হবে দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল। সেখানে লড়বে ক্যামেরুন ও মিসর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



