50eac70dd26b2ad5cfb36d1a9134aa1a-5d8a1ea3857cc

Advertisement

স্পোর্টস ডেস্ক : আজ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ পণ্ড করতেই যেন বৃষ্টির হানা। আফগানিস্তান-বাংলাদেশের মধ্যকার এ ফাইনাল মাঠে গড়ানোর কথা ছিল সন্ধ্যা সাড়ে ছয়টায়। কিন্তু বিকাল থেকেই মেঘলা আবহাওয়া ও সন্ধ্যা থেকে বৃষ্টি নামায় খেলা শুরু হওয়া দূরের কথা, টস করতেও নামতে পারেনি দুই দল।এখনো বৃষ্টি থামেনি, গুঁড়ি গুঁড়ি নেমেই চলছে। উইকেটেও ঢাকা রয়েছে কাভারে।

সেই বিকাল থেকে একই ধারায় একটানা বৃষ্টি হচ্ছে। ভারী নয়, গুঁড়ি গুঁড়ি। তবে, থামার কোনো লক্ষনই নেই। ঝড়ছে তো ঝড়ছেই। এতে করে পণ্ড হওয়ার উপক্রম হয়েছে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচটি।

৯টা ৪০ এর মধ্যে আবহাওয়ার অবস্থার উন্নতি না হলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে। তখন দুই দলকেই যৌথভাবে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ঘোষণা করে ট্রফিটি ভাগাভাগি করে দেওয়া হবে।

এদিকে ম্যাচটি দেখতে হাজারো দর্শক বৃষ্টি মাথায় গ্যালারিতে বসে আছেন। যারা ক্লাব হাউজ, শহীদ জুয়েল ও মোস্তাক স্ট্যান্ড এবং ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কিনেছেন তারা অবশ্য বৃষ্টির হাত থেকে রক্ষা পেয়েছেন। পক্ষান্তরে উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকের গ্যালারির দর্শকরা ভিজে ম্যাচের অপেক্ষা করছেন।

টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী বৃষ্টি বিঘ্নিত হওয়ায় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ওভার কাটতে শুরু করেছেন ম্যাচ অফিসিয়ালরা। তবে নূন্যতম ৫ ওভারও যদি খেলা হয় তাহলে রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে টস। আর খেলা গড়াবে ৯টা ৪৬ মিনিটে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.