
আম্পায়ারের সিদ্ধান্তকে ভুল প্রমান করতে চাওয়ায় ইংলিশ ক্রিকেটার ওপেনার জেসন রয়কে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। এরই সাথে দুইটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে তার নামের সাথে।
দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের বলে উইকেটকিপার অ্যালেক্স কেরির আবেদনে রয়ে আউট দেন ম্যাচের আম্পায়ার ধর্মসেনা। তবে আম্পায়ারের সেই ভুল সিদ্ধান্ত মেনে না নিতে পেরে মাঠেই প্রতিবাদ করেন।পরে রিভিউতে পরিষ্কার দেখা যাচ্ছিল এটা ওয়াইড ছিল।
আইসিসির বিধি অনুযায়ী এমন আচরণে ইংলিশ ব্যাটসম্যানকে এই জরিমানা দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



