স্পোর্টস ডেস্ক : এবারের বর্ষসেরা ফুটবলারের একটি পুরস্কার ব্যালন ডি’অর আগেই জিতেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ফিফার বছর সেরার খেতাবটিও জয়ের দৌড়ে ভালোভাবেই আছেন তিনি। তিন জনের সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গে লড়াইয়ে আছেন রবের্ত লেভানদোভস্কি ও মোহামেদ সালাহ। আগামী ১৭ জানুয়ারি ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

Advertisement

২০২১ সালের ‘দা বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ নির্বাচনে গত ২২ নভেম্বর ১১ জনের তালিকা প্রকাশ করেছিল ফিফা। ২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ অগাস্ট পর্যন্ত সময়ের মধ্যে পারফরম্যান্সের বিচারে ফিফার একটি বিশেষজ্ঞ প্যানেল তালিকাটি তৈরি করেছিল। শুক্রবার সেটিই তিন জনে নামিয়ে আনল বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

গত মৌসুমের দারুণ পারফরম্যান্সের জন্য গত ২৯ নভেম্বর রবের্ত লেভানদোভস্কি ও জর্জিনিয়োদের হারিয়ে রেকর্ড সপ্তম ব্যালন ডি’অর জেতেন মেসি। তার সামনে এবার সুযোগ ফিফার পুরস্কারটিও সাতবার উঁচিয়ে ধরার।

পুরস্কারটি তার পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। বার্সেলোনার হয়ে বিদায়ী মৌসুমটা তেমন ভালো না কাটলেও ব্যক্তিগত নৈপুণ্যে তিনি বরাবরের মতোই ছিলেন উজ্জ্বল। লা লিগায় সর্বোচ্চ ৩০ গোল করে রেকর্ড অষ্টমবারের মতো জেতেন পিচিচি ট্রফি। আর কোপা দেল রের ফাইনালে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ে জোড়া গোল করেন তিনি।

জাতীয় দলে মেসি আপন আলোয় উদ্ভাসিত ছিলেন। গত জুলাইয়ে ব্রাজিলকে তাদের মাঠেই হারিয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ে নেতৃত্ব দেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে দেশের ২৮ বছরের শিরোপা খরা কাটানোর মিশনে চার গোল করে ও পাঁচটি করিয়ে নেতৃত্ব দেন সামনে থেকে। ওই আসরে নেইমারের সঙ্গে যৌথভাবে সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন ৩৪ বছর বয়সী তারকা।

গতবারের ফিফা বর্ষসেরা লেভানদোভস্কির সম্ভাবনাও কোনো অংশে কম নয়। অনেকের চোখে বরং এই পোলিশ তারকাই পুরস্কারটি পাওয়ার আসল দাবিদার। জাতীয় দলের হয়ে তার তেমন কোনো অর্জন না থাকলেও ক্লাবে দুর্দান্ত সময় কাটিয়েছেন তিনি। বায়ার্ন মিউনিখের হয়ে গত মৌসুমে বুন্ডেসলিগা জয়ের পথে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন এই স্ট্রাইকার।

সালাহর সেরা তিনে জায়গা পাওয়াটা অবশ্য কিছুটা অবাক করার। জাতীয় দল কিংবা ক্লাব, গত মৌসুমে কোথাও কোনো শিরোপা জিততে পারেননি তিনি। তবে ২০২০-২১ প্রিমিয়ার লিগে তৃতীয় হওয়া লিভারপুলের সেরা গোলদাতা ছিলেন তিনি; ২২ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান পাঁচটি। লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি।

টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হলেন বাংলাদেশের রিপা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.