
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ‘ফিফা ক্লাব প্রটেকশন স্কীম’ এর আওতায় বসুন্ধরা কিংস এবং মাসুক মিয়া জনির জন্য ফিফার নিকট আর্থিক সাহায্যের আবেদন করে। ফিফা তিন কিস্তিতে সর্বমোট ১৩,৮৮৫.০৪ ইউরো (প্রায় ১৩ লাখ ৪৭ হাজার টাকা) প্রদান করেছে।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘ফিফা সর্বমোট তিন কিস্তিতে এই অর্থ পরিশোধ করল। সর্বশেষ কিস্তির টাকা গতকাল বসুন্ধরা কিংসের একাউন্টে সোমবার জমা হয়েছে। বাফুফে এর আগেও ২০১৮ সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন ম্যাচে আবাহনী লিমিটেডের খেলোয়াড় আতিকুর রহমান ফাহাদের জন্য ফিফার কাছ থেকে ক্ষতিপূরণের অর্থ এনে দেয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



