স্পোর্টস ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পর প্রথমবারের মতো আগামী ১১ মে বিশ্বকাপের বাছাইপর্বের প্লে-অফ ম্যাচকে সামনে রেখে জার্মান ক্লাব বরুসিয়া মনচেনগ্লাডবাখের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ইউক্রেন।

ফাইল ছবি
Advertisement

ইউক্রেনিয়ান ফুটবল এসোসিয়েশন জানিয়েছে সোমবার থেকে স্লোভেনিয়ায় জাতীয় দলের অনুশীলণ ক্যাম্প শুরু হবে। বুন্দেসলিগা ক্লাব গ্লাডবাখ জানিয়েছে ইউক্রেনের আহবানে সাড়া দিয়ে তারা এই চ্যারিটি ম্যাচটির খেলতে রাজী হয়েছে।

গত বছর নভেম্বরের পর থেকে ইউক্রেন জাতীয় দল কোন ম্যাচ খেলেনি। যুদ্ধের কারনে মার্চে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ ম্যাচটি স্থগিত হয়ে গিয়েছিল। ম্যাচটির নতুন তারিখ নির্ধারিত হয়েছে আগামী ১ জুন। এই ম্যাচের বিজয়ী দল বিশ্বকাপের টিকিট পেতে ৬ জুন ওয়েলসের মোকাবেলা করবে।

অনুশীলন ক্যাম্প ও প্রীতি ম্যাচটির জন্য ইউক্রেন কোন তালিকা প্রকাশ করেনি। দেশের দুই বড় ক্লাব ডায়নামো কিয়েভ ও শাখতার দোনেস্ক চ্যারিটি ম্যাচ খেলতে ইউরোপ ভ্রমনে রয়েছে। ম্যানচেস্টার সিটির লেফট ব্যাক ওলেক্সান্দার জিনচেনকো ও ওয়েস্ট হ্যাম ফরোয়ার্ড আন্দ্রি ইয়ামোলেনকোসহ ইউক্রেনের বেশ কয়েকজন শীর্ষ খেলোয়াড় নিজ নিজ ক্লাব মৌসুম নিয়ে ব্যস্ত রয়েছেন। গ্লাডবাখের বিপক্ষে হয়ত তাদের খেলা হবে না।

গত বছর ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়ে বিদায় নেবার পর সাত ম্যাচে অপরাজিত রয়েছে ইউক্রেন। এর মধ্যে পাঁচটি ড্র ও দুটি জয় রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.