স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি আন্তর্জাতিক সূচির বিরতিটা কী দারুণভাবেই কাটালেন। আগের ম্যাচে ইতালিকে হারিয়ে অর্জন করেছিলেন ফাইনালিসিমা। আর রোববার রাতে এস্তোনিয়ার বিপক্ষে ৫-০ গোলের জয় দিয়েই এবারের সূচি শেষ করেছেন লিওনেল মেসিরা।

ফিরবো শিগগির : মেসি
ফাইল ছবি
Advertisement

ইতালির বিপক্ষে গোল না পেলেও জোড়া অ্যাসিস্ট করেছিলেন মেসি। আর এস্তোনিয়াকে উড়িয়ে দেওয়ার ম্যাচে মেসি একাই করেছেন পাঁচটি গোল। যার সুবাদে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ক্লাব ও জাতীয় দলের হয়ে এক ম্যাচে পাঁচ গোলের কীর্তি গড়েছেন এ আর্জেন্টাইন সুপারস্টার।

মেসির গোল উৎসবের দিন নিজেদের অপরাজিত যাত্রাকে ৩৩ ম্যাচে উন্নীত করেছে আর্জেন্টিনা। সবশেষ ২০১৯ সালের কোপা আমেরিকায় পরাজয়ের তেতো স্বাদ পেয়েছিল আলবিসেলেস্তেরা। এরপর খেলা ৩৩ ম্যাচের একটিতেও হারেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন দেশটি।

এই ম্যাচ শেষে মেসি জানিয়েছেন, এখন কিছুদিনের বিরতিতে থাকবেন তারা। পরে আবার ফিরবেন কাতার বিশ্বকাপের মিশনে। অবশ্য বিরতি না নিয়েও তো উপায় নেই মেসির। পরিবারের কাছ থেকে বাড়ি ফেরার ডাক এসেছে তার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি লিখেছেন, ‘আমরা এর চেয়ে ভালোভাবে মৌসুমটা শেষ করতে পারতাম না। প্রথমে ফাইনালিসিমা জয়, এখন বিশ্বকাপ প্রস্তুতিতে আরও কিছু সময় দেখে নেওয়া। যারা মাঠে এসেছিলেন এবং যারা দূর থেকে আমাদের সমর্থন দিয়েছেন- সবাইকে ধন্যবাদ। আমরা এখন কিছুদিনের বিরতি নিচ্ছি, শিগগির ফিরবো।’

এস্তোনিয়ার বিপক্ষে বড় জয় সম্পর্কে আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘প্রথমার্ধে আমরা তেমন ভালো খেলতে পারিনি। এস্তোনিয়া অনেক নিচে নেমে ডিফেন্ড করেছে এবং আমরা ঠিকঠাক জায়গা বের করতে পারিনি। দ্বিতীয়ার্ধে আমরা নিজেদের শুধরে নিয়েছি।’

‘আমরা কিছু পজিশনাল পরিবর্তন করি এবং খেলা আরও বিস্তৃত হয়ে যায়। তাদের (এস্তোনিয়া) মার্কিং বেশ ভালো ছিল। যে কারণে তেমন জায়গাই বের করা যাচ্ছিল না। তবে ধৈর্য্য ধরে রেখে আমরা সেটি করতে সক্ষম হয়েছি এবং ম্যাচটি বলা চলে পরিপূর্ণ ছিল।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.