
আজ এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন, ‘গত কয়েকদিন ধরে মুসল্লীদের ওপর হামলার পর আল আকসা মসজিদ কম্পাউন্ডে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। যা মানবাধিকার, মানবিক মানদণ্ড এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন ‘
বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী ফিলিস্তিনিদের সার্বভৌমত্ব ও স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার থাকলেও উপাসনার সময় রাষ্ট্রীয় কোনো বাহিনীর এভাবে হামলার নজির কেবল ইসরায়েলই সম্ভব।’
ইসরায়েলের সাম্প্রদায়িক সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও গুরুত্বপূর্ন এবং শক্তিশালী ভূমিকা নিতে হবে।এমন হামলার প্রতিবাদে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধভাবে জোড়ালো প্রতিবাদের আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



