আন্তর্জাতিক ডেস্ক :
ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিরা একটি ঐতিহাসিক বিজয় পেয়েছে বলে দাবি করেছে ইরান।
শুক্রবার (২১ মে) এক টুইট পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেন, দখলদার বাহিনীর বিরুদ্ধে ঐতিহাসিক বিজয়ের জন্য আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনদের অভিনন্দন জানাচ্ছি। আপনাদের প্রতিরোধে আগ্রাসনকারীরা পিছু হটতে বাধ্য হয়েছে। খবর রয়টার্সের।
আর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানায়, ফিলিস্তিনিরা আগে যেখানে পাথর দিয়ে প্রতিরোধ করতেন, এখন সেখানে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করছেন। ভবিষ্যতে ইহুদিবাদীদের আরও বড় আঘাত সইতে হবে।
বছরখানেক আগে ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সামরিক ক্ষমতার ভারসাম্যে রূপ দিয়েছে তেহরান।
এদিকে শুক্রবার নিজস্ব প্রযুক্তিতে নির্মিত একটি যুদ্ধ ড্রোন প্রদর্শন করেছে ইরান। ‘গাজা’ নামের ওই ড্রোনটি দুই হাজার কিলোমিটার পাল্লার।
গাজা উপত্যকায় গত ১১ দিন ধরে ইসরায়েলি বিমান হামলায় ২৪৩ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ৬৪টি শিশু রয়েছে। এছাড়া অসংখ্য লোক ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


