Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ফিলিস্তিনীদের বৈধ অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর আহবান
আন্তর্জাতিক জাতীয়

ফিলিস্তিনীদের বৈধ অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 28, 2019Updated:নভেম্বর 28, 20192 Mins Read
শেখ হাসিনা
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্বাধীন দেশে নিরাপদ, মর্যাদা এবং ন্যায় সঙ্গতভাবে বসবাস করতে ফিলিস্তিনী জনগণের আইনগত বৈধ অধিকার এবং তাদের প্রত্যাশা পূরণে হাতে হাত রেখে এক সঙ্গে কাজ করতে বিশ্ব সম্প্রদয়ের প্রতি আহবান জানিয়েছেন। তিনি ফিলিস্তিনী জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস পালন উপলক্ষে আজ এক বাণীতে এ কথা বলেছেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ফিলিস্তিনী জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ১৯৬৭ পূর্ব সীমান্তের সাথে দুই রাষ্ট্র তত্বের ভিত্তিতে ফিলিস্তিনী রাষ্ট্র ও দেশটির রাজধানীতে আল কুদস আল শরীফ প্রতিষ্ঠার স্বীকৃতি দাবির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগ দিচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ তার জন্মলগ্ন থেকেই ফিলিস্তিনী ভাই-বোনদের ন্যায়সঙ্গত ও আইনগত সংগ্রামের প্রতি শর্তহীনভাবে অব্যাহত সংহতি প্রকাশ করে আসছে। নির্যাতন ও শোষণের বিরুদ্ধে নিজেদের মুক্তি সংগ্রামের অনুপ্রেরণা থেকেই ফিলিস্তিনীদের পক্ষে আমাদের দৃঢ় অবস্থানের প্রেক্ষিত তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৩ সালে অনুষ্ঠিত ন্যাম সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ভাষণে এটি প্রতিফলিত হয়েছে। তিনি এ ভাষণে বলেছিলেন, বিশ্ব আজ দুটি ভাগে বিভক্ত, শোষক আর শোষিত। আমার অবস্থান খুবই পরিষ্কার, আমি শোষিতের পক্ষে।

শেখ হাসিনা বলেন, আমাদের অবস্থান ন্যায়ের পক্ষে এবং সাংবিধানিকভাবেও আমরা নির্যাতিত ফিলিস্তিনী জনগণের পক্ষে। আমরা সারাবিশ্বে সাম্রাজ্যবাদ, উপনিবেশিক ও বর্ণবাদের বিরুদ্ধে।

তিনি বলেন, এই দিনে নিষ্ঠুরতা, নির্যাতন এবং মানবাধিকার লংঘনের বিরুদ্ধে এবং আল কুদ্স সুর বাহের শহরে ওয়াদি হাম্মাসে ফিলিস্তিনীদের বিপুল সংখ্যক বাড়ি ঘর গুড়িয়ে দেয়াসহ ফিলিস্তিনী ভূখন্ডে ইসরাইলী দখলদারিত্বের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে আমরাও নিন্দা জ্ঞাপন করছি।

প্রধানমন্ত্রী বাণীতে বলেন, জেরুজালেমের ঐতিহাসিক এবং আইনগত মর্যাদা বিরোধি যে কোন অপচেষ্টা চালানো হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গৃহীত প্রস্তাবের পরিপন্থী। তিনি এ ধরনের কর্মকান্ড পরিচালনা করা থেকে বিরত থাকতে ইসরাইলী দখলদার বাহিনীর প্রতি আহবান জানাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানান।

তিনি বলেন, আমরা জাতিসংঘ প্রস্তাব, আরব শান্তি উদ্যোগ এবং কাতার রোড ম্যাপের আলোকে ফিলিস্তিনী সমস্যার সম্মানজনক ও গ্রহণযোগ্য সমাধানের পক্ষে আমাদের নীতিগত অবস্থান বজায় রেখে চলেছি। তিনি কোন পূর্বশর্ত ছাড়াই এটি বাস্তবায়নে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান। সূত্র:বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
নাসীরুদ্দীন

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারের পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুন 19, 2026
সংস্কৃতি

যাত্রাপালা ও সার্কাসের অনুমতি দেবে সরাসরি সংস্কৃতি মন্ত্রণালয়

জুন 19, 2026
সজল

যাত্রাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী অটো সজল গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলিসহ মাদক

জুন 19, 2026
Latest News
নাসীরুদ্দীন

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারের পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সংস্কৃতি

যাত্রাপালা ও সার্কাসের অনুমতি দেবে সরাসরি সংস্কৃতি মন্ত্রণালয়

সজল

যাত্রাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী অটো সজল গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলিসহ মাদক

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস: সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

নির্বাচনে লড়ার প্রস্তুতি

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa