স্পোর্টস ডেস্ক : ফুটবলবিশ্বে প্রভাব বিস্তারের প্রকল্প হাতে নিয়েছে এশিয়ার পরাশক্তি চীন। তারই অংশ হিসেবে ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার ফুটবলারদের সে দেশের আনতে মোটা অংকের টাকাও খসাচ্ছে ক্লাবগুলো। টাকার গন্ধে সেখানে পাড়িও জমাচ্ছেন ফুটবল তারকারা। স্পেন, ইতালি ও ব্রাজিলের পর ব্রিটেনের ফুটবলাররা চীনে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন। এমনকি এর জন্য অনেকেই চীনের নাগরিকত্ব নেয়ার জন্য ব্রিটেনের পাসপোর্ট ফেরত দিচ্ছেন। আর চীনও তাদের নাগরিকত্ব দিচ্ছে আগামী ২০২২ কাতার বিশ্বকাপে নিজেদের একটা ভালো স্থানে দেখতে।

তেমনই একজন নিকো ইয়েনেরিস। যিনি বেইজিংয়ে স্থায়ী হওয়ার আশায় ব্রিটেনের পাসপোর্ট ফেরত দিয়েছেন এবং নিজের নামও পরিবর্তন করেছেন। ১৬ বছরের ইয়েরেনিসের নতুন নাম লি কে। ইস্ট লন্ডনে বেড়ে ওঠা ইয়েরেনিসের স্বপ্ন ছিলো ব্রিটিশ তারকা ফুটবলার হওয়া। লেটনস্টোনে ডেভিড বেকহামের মাঠেই বেড়ে ওঠেন তিনি। সাইপ্রিয়ট বাবা এবং চাইনিজ মা’য়ের সন্তান ব্রিটেনে নিজের শুরুটাও ভালো করেছিলেন। সাত বছরে আর্সেনালের একাডেমিতে

Advertisement

ভর্তি হওয়ার পর সুযোগ পেয়েছিলেন প্রিমিয়ার লিগে খেলার। এমনকি ইংল্যান্ডের বয়সভিত্তিক দলেও খেলেছেন ইয়েরেনিস। কিন্তু তার নজর এখন চীনে।

চলতি বছরের শুরুতে বেইজিংয়ের সিনোবো গুয়ান ক্লাবের সঙ্গে চুক্তি সই করেন। আর মাঠে নেমেই দেখিয়েছেন নিজের সক্ষমতার পরিচয়। চাইনিজ সুপার লিগে এবং চীন জাতীয় দলের হয়ে ফিলিপাইনের বিরুদ্ধে গোল পান।

এই ইয়েরেনিস একা নন। জানুয়ারি থেকে এরকম অনেক ফুটবলার পাড়ি জমিয়েছেন চীনে। জন হুয়া সেইটার নরওয়ের পাসপোর্ট ফিরিয়ে দিয়ে নিজের মাতৃভূমি চীনে গেছেন। এরপর দুজন ব্রাজিলিয়ান ও একজন পর্তুগীজ দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন চীনে। তাদের পরিকল্পনায় রয়েছে ২০২২ সালের কাতার বিশ্বকাপ। চীনের হয়ে মাঠে নামতে চান তারা। সে লক্ষ্যে চীনের নাগরিকত্ব নিতে মুখিয়ে আছেন তারা।

চলতি মৌসুমের বিরতিতে স্পেনের নামী-দামী ক্লাবগুলো নিজেদের ঝালিয়ে নেয়া ম্যাচগুলো খেলেছে চীনের মাটিতে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাতলেটিকো মাদ্রিদের মতো দল খেলে গেছে চীনের ফুটবলকে প্রসারিত করতে। সেখানে খেলছেন ইকার ক্যাসিয়াস, পাওলিনহো, হাল্ক, অস্কার, মিরান্ডা ও দিয়েগো সোসারের মতো তারকারা এখন খেলছেন চীনের ক্লাবে। কেননা সেখানে টাকার ঝনঝনানিটা অন্য সব দেশের চেয়ে বেশি। যে আওয়াজ পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড গ্যারেথ বেলের কানেও। সবকিছু ঠিক থাকলে এ মৌসুমে হয়তো বেলকে চীনেই দেখা যাবে।

সূত্র : সিএনএন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google