Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ফুটবল ফুটবলের জন্যই বেচেঁ আছেন ব্রুস গ্রোবেলার
ফুটবল

ফুটবলের জন্যই বেচেঁ আছেন ব্রুস গ্রোবেলার

By Yousuf ParvezDecember 2, 20222 Mins Read

১৯৭০ সালের ঘটনা সেটা। কৈশোরে পা রাখার আগেই গ্রোবেলার সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য হন। এরপর তাকে বুশ যুদ্ধে পাঠিয়ে দেওয়া হয়, যেটা ছিলো রোডেশিয়ায় সাদাদের শাসনের বিপক্ষে এক বিপ্লব দমনের কাজ। এই যুদ্ধ শেষ হয় ১৯৮০ সালে এসে। রোডেশিয়া জিম্বাবুয়ে হয়ে যায়। আর সেখানে কালো সংখ্যাগুরুদের ভোটাধিকার দেওয়া হয়।

ব্রুস গ্রোবেলার

Advertisement

জিম্বাবুয়ের ফুটবলার গ্রোবেলার যাত্রা শুরু করেছিলেন বুলাওয়ের এক ফুটবল ক্লাব থেকে। সেখান থেকে ডারবান সিটি দল হয়ে ভ্যাঙ্কুবার হোয়াইট ক্যাপস। আর এখান থেকেই এসে লিভারপুলের কিংবদন্তী হয়ে উঠলেন। লিভারপুলে ৪৪০টি ম্যাচ খেলেছেন ১৩ বছরের ক্যারিয়ারে। এই সময়ে ক্লাবটির হয়ে ১৩টি বড় শিরোপা জিতেছেন তিনি।

কিন্তু এখনও তার জীবনের সবচেয়ে বড় অধ্যায় হয়ে আছে ওই যুদ্ধ। যুদ্ধের স্মৃতি যে মুছে যায় না, সেটা বলতে গিয়ে গ্রোবেলার বলছিলেন, আপনি যখন যুদ্ধ করে আসবেন, আপনি আর কখনোই আগের মানুষটি থাকবেন না। আপনাকে বাকিটা জীবন ওই যুদ্ধের পরিণতি নিয়েই কাটাতে হবে।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে দেওয়া এক সাক্ষাতকারে গ্রোবেলার কথা বলেছেন সেই যুদ্ধের স্মৃতি নিয়ে, কথা বলেছেন লিভারপুলে তার ক্যারিয়ার নিয়ে। গ্রোবেলার বলেন, ফুটবল আসলে তাকে এখান থেকে বাঁচিয়ে দিয়েছে। তাকে যুদ্ধের স্মৃতি নিয়ে বাঁচতে হয়নি। এরপর তিনি ফুটবলে এত ব্যস্ত সময় কাটাতে পেরেছেন যে, যুদ্ধ অনেকটাই পাশে চলে গেছে।

গ্রোবেলার বলছিলেন, তাকে যুদ্ধ নিয়ে হতাশার মধ্যে দিয়ে যেতে হয়নি এই ফুটবলের জীবনের কারণে। বছরের পর বছর আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করেছি। আমাকে হতাশা বা অবসাদের ভেতর দিয়ে যেতে হয়নি। কারণ, ফুটবল আমার জীবন রক্ষা করেছিলো।

রোডেশিয়ার বুশ যুদ্ধে তিনি হারিয়েছেন বন্ধুদের, হারিয়েছেন সহযোদ্ধাদের। সবচেয়ে বড় কথা, নিজ হাতে হত্যা করেছেন প্রতিপক্ষের গেরিলাকে। আর যুদ্ধের বিভৎস স্মৃতি কাটিয়ে উঠতে তার পাশে ক্রিকেট বা বেসবল নয়; সহায় হয়ে এসে দাঁড়িয়েছিলো ফুটবল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Yousuf Parvez
  • Facebook
  • X (Twitter)

Dedicated desk news writer with a sharp eye for breaking stories and a passion for delivering accurate, timely, and engaging content. Skilled in news research, fact-checking, and writing under tight deadlines, with a strong commitment to journalistic integrity and clarity.

Related Posts
ব্রাজিলকে

মাঠে নামার আগে হালান্ডের বার্তা, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

July 5, 2026
ব্রাজিল-নরওয়ে

যেভাবে দেখবেন ব্রাজিল-নরওয়ে লড়াই

July 5, 2026
বিশ্বকাপে টিকিটের দাম

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

July 5, 2026

Latest News

ব্রাজিলকে

মাঠে নামার আগে হালান্ডের বার্তা, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

ব্রাজিল-নরওয়ে

যেভাবে দেখবেন ব্রাজিল-নরওয়ে লড়াই

বিশ্বকাপে টিকিটের দাম

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

এমবাপ্পে

মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

brazill

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস

এমবাপ্পের হুঁশিয়ারি

মরক্কো ম্যাচের আগে এমবাপ্পের হুঁশিয়ারি

এমবাপ্পে

শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি : এমবাপ্পে

Messi

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি, আবেগঘন বার্তায় যা বললেন

Paraguya

প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ভায়াগ্রা

আজতেকার উচ্চতা সামলাতে ইংল্যান্ডের ভরসা ভায়াগ্রা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa