ফুটবল বিশ্বকাপের ফাইনালের উত্তেজনা এখন তুঙ্গে। আর্জেন্টিনা ও স্পেনের মহারণের অপেক্ষায় যখন সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা, ঠিক তখনই মাঠের লড়াইয়ের আবহ আরও জমিয়ে তুলতে দেখে নিতে পারেন ফুটবলভিত্তিক তিনটি দুর্দান্ত সিনেমা। যুদ্ধ, সংগ্রাম, স্বপ্ন, সাফল্য ও আবেগ- ফুটবলের নানা দিক উঠে এসেছে এই চলচ্চিত্রগুলোতে।

এস্কেপ টু ভিক্টরি (১৯৮১)
জন হিউস্টন পরিচালিত এই ক্লাসিক চলচ্চিত্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। গল্পে দেখা যায়, মিত্রশক্তির যুদ্ধবন্দীদের একটি দল নাৎসি জার্মানির একটি শক্তিশালী ফুটবল দলের বিপক্ষে ম্যাচ খেলতে নামে। তবে এটি শুধু একটি ফুটবল ম্যাচ নয়, তাদের স্বাধীনতার লড়াইও।
চলচ্চিত্রটির সবচেয়ে বড় আকর্ষণ এর তারকাবহুল অভিনয়শিল্পী। সিলভেস্টার স্ট্যালোন, মাইকেল কেইনের পাশাপাশি অভিনয় করেছেন ফুটবল কিংবদন্তী পেলে, ববি মুর ও ওসভালদো আরদিলেস। ফুটবল, দেশপ্রেম এবং মানুষের অদম্য মানসিক শক্তির গল্প হিসেবে আজও এটি দর্শকদের কাছে সমান জনপ্রিয়।
ডিয়েগো ম্যারাডোনা (২০১৯)
অস্কারজয়ী নির্মাতা আসিফ কাপাডিয়ার তথ্যচিত্র ডিয়েগো ম্যারাডোনা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের জীবনকে নতুনভাবে তুলে ধরেছে। ৫০০ ঘণ্টারও বেশি অপ্রকাশিত ভিডিও ফুটেজ ব্যবহার করে নির্মিত এই ডকুমেন্টারিতে দেখানো হয়েছে আর্জেন্টিনার দরিদ্র বস্তি থেকে উঠে এসে বিশ্বকাপজয়ী কিংবদন্তী হয়ে ওঠার ম্যারাডোনার অবিশ্বাস্য যাত্রা।
শুধু মাঠের সাফল্য নয়, তার ব্যক্তিগত জীবন, বিতর্ক, আসক্তি, নেপলসে কাটানো সময় এবং উত্থান-পতনের গল্পও উঠে এসেছে এতে। ফুটবলপ্রেমীদের জন্য এটি অবশ্যই দেখার মতো একটি তথ্যচিত্র।
বেন্ড ইট লাইক বেকহ্যাম (২০০২)
গুরিন্দর চাডা পরিচালিত এই জনপ্রিয় চলচ্চিত্রটি এক তরুণীর ফুটবলার হওয়ার স্বপ্নকে কেন্দ্র করে নির্মিত। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ কিশোরী জেস পরিবার ও সামাজিক বাধা অতিক্রম করে ফুটবলার হওয়ার লড়াই চালিয়ে যায়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
কেইরা নাইটলি, পারমিন্দার নাগরা ও জনাথন রিস মেয়ার্স অভিনীত এই সিনেমাটি ফুটবল, বন্ধুত্ব, পরিবার, ভালোবাসা এবং নিজের স্বপ্ন পূরণের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরে। মুক্তির দুই দশকের বেশি সময় পরও এটি ফুটবলভিত্তিক অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে বিবেচিত। এম্পায়ার অনলাইন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



