স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফুটবল জ্বরে কাঁপছে গোটা পৃথিবী। যাদের সামর্থ রয়েছে তারা খেলা দেখার জন্য উড়ে গিয়েছেন কাতারে। কিন্তু সবাই তো কাতারে যেতে পারেননি। তাই নিজেদের সেরাটা দিয়ে খেলা দেখার আয়োজন করেছেন ফুটবলপ্রেমীরা। এবার ফুটবল খেলা দেখার জন্য প্রায় ২৯ লাখ টাকা ব্যয়ে ১৭ জন বন্ধু মিলে গোটা একটি বাড়ি কিনে নিলেন। ভারতের কেরালায় এ ঘটনা ঘটেছে।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, কোচির কাছে মুন্ডকামুগল গ্রামে এই বাড়িটি কিনেছেন ১৭ জন বন্ধু। অবশ্য এ ঘটনাকে স্বাভাবিকভাবে দেখছেন ওই গ্রামের ফুটবল ভক্তরা। তাদের বক্তব্য, ফুটবল হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। যা দেখতে অসম্ভব ভালোবাসেন তারা। একসঙ্গে হইচই করে খেলা দেখার আনন্দই আলাদা। সেকথা ভেবেই ১৭ জন বন্ধু একজোট হয়ে ২৩ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ২৮ লাখ ৬৮ হাজার টাকার বেশি) একটি আস্ত বাড়ি কিনেছেন। বাড়ির ভেতর ও বাহির সেজে উঠেছে ব্রাজিল-আর্জেন্টিনা-পর্তুগালের পতাকায়, রয়েছে বিশ্বকাপের লোগো। অবশ্যই জায়গা পেয়েছে মেসি-রোনালদো-নেইমারের ছবি।
ফুটবল

Advertisement

এই ১৭ জন বন্ধুর একজনের নাম শফি পি এ। তিনি বলেন, ‘আমরা ফিফা বিশ্বকাপ ২০২২-এর জন্য বিশেষ কিছু করব ভেবেছিলাম। এরই মাঝে এই বাড়িটির খোঁজ পাই। বাড়িটি বিক্রি হবে জানার পরই সকলে মিলে তা কিনে ফেলি। খেলা দেখার জন্য বড় একটি টিভি কেনা হয়েছে।’

নতুন কেনা ‘খেলা দেখার বাড়িতে’ স্থানীয়দেরও খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন ১৭ জন বন্ধু। পরবর্তী প্রজন্মও এভাবেই একসঙ্গে খেলা দেখতে পারবে। এজন্য এই বাড়িটি থেকে যাবে বলেও জানান শফি পি এ।

উল্লেখ্য, ১৭ জন বন্ধুর এই দলটি গত ১৫-২০ বছর ধরে একসঙ্গে খেলা দেখছেন। তবে তার জন্য আস্ত বাড়ি কিনে ফেলার কথা আগে কখনো ভাবেননি।

এবার সুখবর দিলেন আহত সেই সৌদি ফুটবলার ইয়াসির

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.