Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ ফুলছড়ির লাল মরিচের ঝাল ছড়িয়ে পড়ছে সারাদেশে
জাতীয় বিভাগীয় সংবাদ রংপুর

ফুলছড়ির লাল মরিচের ঝাল ছড়িয়ে পড়ছে সারাদেশে

By Hasan Majorএপ্রিল 16, 20233 Mins Read

Advertisement
রঞ্জু খন্দকার, গাইবান্ধা থেকে: চরের জমিতে মরিচের ফলন ভালো হয়। পাকার পর লাল টুকটুকে সেই মরিচ নদী পার হয়ে ঘোড়ার গাড়িতে আসে গাইবান্ধার ফুলছড়ি হাটে। সেখান থেকে ভটভটি ও ট্রাকবোঝাই হয়ে সারাদেশে যায় সেই লাল মরিচের ঝাল।

হাটের ইজারাদার সূত্রে জানা গেছে, এখানকার হাটে পাশের জামালপুর, রংপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, নাটোরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকার আসে। একেক হাটে লাল মরিচের বিক্রিবাট্টার পরিমাণ হাজার মণের বেশি। টাকার অঙ্কে তা কোটির ওপরে।

এ হাটের অন্যতম ইজারাদার জহিরুল ইসলাম জানান, ফুলছড়ির মরিচের হাট এ অঞ্চলের সবচেয়ে বড়। সরকার এখান থেকে অনেক রাজস্ব আয় করে। তবে এখানে সড়কপথে যাতায়াতের রাস্তাটি একটু সরু। হাটটিও ভাড়া করা জায়গায় বসে। হাটটির উন্নয়ন দরকার।

ফুলছড়ি উপজেলা শহরটি ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। ভাঙনের কারণে এখানে আর উপজেলা পরিষদের অফিস-আদালত খুব একটা নেই। সেগুলো চলে গেছে কালীগঞ্জ বাজারে। তবে ঐতিহ্যবাহী হাটটি রয়ে গেছে ঘাটের পাড়েই। সপ্তাহে শনি ও মঙ্গল– দুদিন হাট বসে।

এ উপজেলার বাসিন্দা ও স্কুলশিক্ষক ফারুক হোসেন বলেন, হাটের দিন গাইবান্ধা সদর, সাঘাটা ও ফুলছড়ি ছাড়াও পাশের জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার চরের লোকজন এখানে মরিচ বিক্রি করতে আসেন। কিনতে আসেন বিভিন্ন জেলার পাইকারেরা।

সম্প্রতি গিয়ে দেখা যায়, ঘাট থেকে চরের ধূলা উড়িয়ে ঘোড়ার গাড়িতে করে বোঝাই হয়ে মরিচ আসছে হাটে। পাইকারের সাথে দরদাম মিটলে তা তোলা হচ্ছে বড় বড় দাঁড়িপাল্লায়। সেখান থেকে বস্তাবোঝাই হয়ে তা উঠছে ট্রাক ও ভটভটির ওপর। চলে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে।

একটি ট্রাকের চালক আব্বাস উদ্দিন জানালেন, তিনি বগুড়া থেকে এসেছেন। তাঁর ট্রাকে ৫০-৬০ মণ মরিচ ধরে।

ইজারাদার ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এ হাটে দিনে হাজার মণের বেশি মরিচ ওঠে। প্রতি মণ মরিচের দাম এখন প্রায় ১৫ হাজার টাকা। সেই হিসাবে হাজার মণ মরিচের দাম দাঁড়ায় প্রায় দেড় কোটি টাকা।

কথা হয় বিক্রেতা ফজলু মিয়ার সাথে। তিনি এসেছেন বরুর চর থেকে। তিনি বলেন, তাঁর প্রায় দেড় বিঘা জমিতে মরিচের আবাদ। আজ প্রায় ৫ মণ মরিচ হাটে এনেছেন। সামনে ইদ। এই মরিচ বেচে ইদের খরচও করবেন।

বগুড়া থেকে মফিজুল ইসলামসহ তিনজন এসেছেন মহাজনের পক্ষ থেকে মরিচ কিনতে। মরিচ কিনে পাশেই বস্তাবন্দী করছে শ্রমিকেরা। সেগুলো তোলা হচ্ছে ট্রাকে।

মফিজুল জানান, তাঁর মহাজন বিভিন্ন কোম্পানিকে মরিচ সরবরাহ করেন। আজ ৬০ মণ মরিচ কিনেছেন। তিনি আরও বলেন, বগুড়া মরিচের জন্য বিখ্যাত হলেও ফুলছড়ি হাটেই মরিচ বেশি ওঠে। এখান থেকেই মরিচ যায় বগুড়ায়।

নওগাঁ থেকে মরিচ কিনতে এসেছিলেন সাহেব মিয়া। তিনি ভটভটিতে করে মরিচ নিয়ে যাচ্ছেন। কিনেছেন ৩০ মণ।

সাহেব মিয়া বলেন, উত্তরাঞ্চলে মরিচের সবচেয়ে বড় হাট ফুলছড়ি। এখানেই নিয়মিত মরিচ কিনতে আসেন।

হাটে ট্রাক-ভটভটি পার্কিয়ের দেখাশোনা করেন রাজা মিয়া। তিনি বলেন, প্রায় ২৫ বছর ধরে তিনি এ কাজ করেন। তখন থেকেই এ হাটের জৌলুস দেখে আসছেন। প্রতিদিন ঘোড়ার গাড়িতে করে এখানে মরিচ আসে। একেক হাটে ৩০/৪০টি ট্রাক-ভটভটি লোড হয়ে চলে যায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম

শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

জুন 14, 2026
আদ্-দ্বীন মেডিকেল কলেজ

বন্ধ হচ্ছে না আদ্-দ্বীন মেডিকেল কলেজ

জুন 14, 2026
ডিএসসিসি

নির্ধারিত সময়ের পর শপিংমল-মার্কেট খোলা রাখলে ব্যবস্থা: ডিএসসিসি

জুন 14, 2026
Latest News
তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম

শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

আদ্-দ্বীন মেডিকেল কলেজ

বন্ধ হচ্ছে না আদ্-দ্বীন মেডিকেল কলেজ

ডিএসসিসি

নির্ধারিত সময়ের পর শপিংমল-মার্কেট খোলা রাখলে ব্যবস্থা: ডিএসসিসি

আমির হামজা

আদালতে আত্মসমর্পণ করলেন আমির হামজা

milon

নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

Jamayat

‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’

স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার, দ্রুত ফেরানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

বজ্রসহ বৃষ্টি

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস

রামিসা হত্যা

রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa