Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home স্লাইডার ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কমছে খরচ
জাতীয় স্লাইডার

ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কমছে খরচ

By Arif ArmanApr 10, 2026, 8:14 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

শ্রমবাজার মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হতে যাচ্ছে। একই সঙ্গে অভিবাসন ব্যয় কমিয়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে একমত হয়েছে উভয় দেশ। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর দ্বিপাক্ষিক বৈঠকে এই ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর শ্রমবাজার ইস্যুতে এটিই প্রথম উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক সফর। বৈঠকে অংশ নিতে গত বুধবার মালয়েশিয়ায় যান শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এ সময় আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘদিনের সংগ্রামের প্রশংসা করেন এবং তারেক রহমানকে সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে শ্রমিকদের অধিকার সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে অতীতে ঘটে যাওয়া শ্রমিক শোষণ রোধে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং দক্ষ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে উভয় পক্ষই তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। নতুন এই প্রক্রিয়ায় সিন্ডিকেটের প্রভাব কমিয়ে প্রকৃত কর্মীরা যেন কম খরচে মালয়েশিয়া যেতে পারেন, সে বিষয়টি গুরুত্ব পেয়েছে।

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় সচল করতে এবং সিন্ডিকেট প্রথা ভেঙে নিয়োগ প্রক্রিয়াকে আধুনিকায়ন করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানানো হয়েছে—

শ্রমবাজার পুনরায় চালু: মালয়েশিয়ার বিভিন্ন খাতের চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।
শূন্য অভিবাসন ব্যয়: আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নির্দেশিকা অনুযায়ী ‘নিয়োগকর্তাই খরচ বহন করবেন নীতি অনুসরণের ওপর জোর দেয়া হয়েছে। এতে কর্মীর অভিবাসন খরচ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এআই-ভিত্তিক নিয়োগ ব্যবস্থা: মালয়েশিয়া সরকার একটি প্রযুক্তি-চালিত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে, যা মধ্যস্বত্বভোগী বা দালালের দৌরাত্ম্য কমিয়ে সরাসরি স্বচ্ছতা নিশ্চিত করবে। বাংলাদেশ এই উদ্যোগকে পূর্ণ সমর্থন জানিয়েছে।

আটকে পড়া কর্মীদের সুযোগ: যারা আগে ভিসা পেয়েও যেতে পারেননি, তাদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সহজতর করার বিষয়েও আলোচনা হয়েছে।

কেবল শ্রমবাজার নয়, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার সুযোগ সম্প্রসারণের বিষয়েও কথা বলেন দুই দেশের প্রতিনিধিরা।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with ZoomBangla iNews, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    নতুন তদারকি

    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নিয়ম চালু করল ইরান

    May 21, 2026, 11:02 AM Asia/Dhaka
    প্রধানমন্ত্রী হতে চান

    ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

    May 21, 2026, 10:44 AM Asia/Dhaka
    গলা কেটে হত্যা

    ঘরে ঢুকে গৃহবধূকে গ” লা কে” টে হ” ত্যা

    May 21, 2026, 10:40 AM Asia/Dhaka
    Latest News
    নতুন তদারকি

    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নিয়ম চালু করল ইরান

    প্রধানমন্ত্রী হতে চান

    ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

    গলা কেটে হত্যা

    ঘরে ঢুকে গৃহবধূকে গ” লা কে” টে হ” ত্যা

    নবম পে-স্কেল

    নবম পে-স্কেল চূড়ান্ত হচ্ছে আজ, জুলাই থেকেই বাস্তবায়ন

    দাফন

    দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শিশু রামিসা

    নদী কমিশন

    আজ বৈঠকে বসছে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন

    উপ-উপাচার্য

    রাবির নতুন দুই উপ-উপাচার্য হলেন ড. মামুনুর রশীদ ও ড. আব্দুল আলিম

    ঝড়-বৃষ্টি

    যেসব অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে বয়ে যেতে পারে ঝড়-বৃষ্টি

    অন-অ্যারাইভাল ভিসা

    অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ নিয়ে দুঃসংবাদ দিলো থাইল্যান্ড

    প্রবেশের সুযোগ

    ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিচ্ছে চীন, পাবেন যারা

     

    ZoomBangla iNews

    ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    TelegramXWhatsApp