Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ফের বন্ধ হলো মিজানুর রহমান আজহারীর মাহফিল
জাতীয়

ফের বন্ধ হলো মিজানুর রহমান আজহারীর মাহফিল

By iNews DeskDecember 15, 2019Updated:December 15, 20192 Mins Read

ফের বন্ধ হলো মিজানুর রহমান আজহারীর মাহফিল

Advertisement
দেশের বিভিন্ন স্থানের মতো চাঁদপুরেও জনপ্রিয় ও আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর মাহফিল বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) মাহফিল কমিটিকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়ে মাহফিল বন্ধ রাখতে জেলা প্রশাসন কার্যালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে। রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মাদরাসা ও মাহফিল এন্তেজামিয়া কমিটির সভাপতি মুহাম্মদ হোসেন গাজী এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহফিল ঘিলে নিরাপত্তার অভাব এবং সব ধরনের ‌আপত্তিকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে চাঁদপুর সদর মডেল থানা থেকে জানানো হয়েছে।

এর আগে আগামীকাল রোববার চাঁদপুর রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মাদরাসায় আয়োজিত মাহফিলে মিজানুর রহমান আজহারী অংশগ্রহণ করবেন বলে মাহফিল কমিটি এক প্রেস বিজ্ঞপ্তি দেয়। এটি স্থানীয় গণমাধ্যমে প্রকাশ হলে ডিসেম্বরের শুরু থেকেই বিষয়টি নিয়ে চাঁদপুর সরগরম হয়ে ওঠে। এ নিয়ে মিজানুর রহমান আজহারীর ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। তবে চাঁদপুর রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মাদরাসার বার্ষিক মাহফিলে প্রধান বক্তা হিসেবে আজহারীর আশাকে কেন্দ্র করে একটি পক্ষ লিখিত অভিযোগ দিয়ে প্রশাসনকে অবহিত করেন।

সরকার বিরোধী কার্যক্রম ও বিভিন্ন বিষয়ে বয়ান দেয়ার আশঙ্কায় প্রতিপক্ষরা ওয়াজ বন্ধের জন্য লিখিত অভিযোগটি প্রদান করে বলে জানা গেছে। তাই নিরাপত্তার কথা চিন্তা করে প্রশাসন ওয়াজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন বলেন, মিজানুর রহমান আজহারী চাঁদপুর রেলওয়ে মাদরাসায় ওয়াজ করার জন্য আসার খবর শুনে একটি পক্ষ অভিযোগ করেছেন। তাই নিরাপত্তার স্বার্থে পুলিশ সুপারের নির্দেশে ওয়াজ মাহফিল বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাহফিলে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না থাকায় পুলিশ প্রশাসনও অনুমতি দেয়নি বলে জানান তিনি।

মাহফিল পরিচালনা কমিটির সভাপতি সাবেক পৌর কমিশনার হোসেন গাজী স্থানীয় গণমাধ্যমকে জানান, ‘আমরা প্রথম দিকে প্রশাসনের অনুমতি নিয়ে মাহফিল প্রচারণা শুরু করেছি। কিন্তু আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কার কথা জানিয়ে ১৩ ডিসেম্বর পুলিশের পক্ষ থেকে এবং ১৪ ডিসেম্বর জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে আমাদেরকে মাহফিলের অনুমতি নেই বলে জানানো হয়েছে।’

সম্প্রতি দেশের কয়েকজন ইসলামী বক্তার মধ্যে মিজানুর রহমান আজহারী বেশ জনপ্রিয় হয়েছেন। তবে তাকে নিয়ে নানা বিতর্কও চলছে।

এর আগে বিশ্ব সুন্নী আন্দোলন নামে একটি সংগঠনের দাবিতে ডিসেম্বরের শুরুতে ফেনীতে মিজানুর রহমান আজহারীর মাহফিল বন্ধ করে দেয় জেলা প্রশাসন।

বিভিন্ন মাহফিলে মিজানুর রহমান আজহারীকে যুদ্ধাপরাধে সাজাপ্রাপ্ত বাংলাদেশ জামায়াত ইসলামী দলের নেতা দেলোয়ার হোসেন সাঈদীর প্রশংসায় বক্তব্য দিতে দেখা গেছে। এছাড়া ওয়াজে বিভিন্ন শব্দ ও ভাষার ব্যবহার নিয়েও তার সমালোচনা করা হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
Logo

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

July 10, 2026
তথ্যমন্ত্রী

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া : তথ্যমন্ত্রী

July 10, 2026
Sheikh Hasina

ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

July 10, 2026

Latest News

Logo

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

তথ্যমন্ত্রী

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া : তথ্যমন্ত্রী

Sheikh Hasina

ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

বৃষ্টি-বজ্রপাত

রাজধানীসহ সারাদেশে বৃষ্টি-বজ্রপাত, ভারী বর্ষণের সতর্কতা

Shama

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা ওবায়েদ

৪২১ পর্যটক

সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সাজেক থেকে ফিরলেন ৪২১ পর্যটক

২ নদীবন্দর

বগুড়ায় নতুন ২ নদীবন্দর, প্রজ্ঞাপন জারি

বৃত্তির ফল

বৃত্তির ফল প্রকাশ করা সেই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

সবজির বাজার

বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস

Rain

সারাদেশে টানা ২ দিন ভারী বৃষ্টির আভাস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa