Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ফের মনোনয়ন চান ঢাকার দুই নগর পিতা
জাতীয়

ফের মনোনয়ন চান ঢাকার দুই নগর পিতা

By Shamim RezaDecember 23, 20192 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম অনুষ্ঠিতব্য সিটি নির্বাচনে আবারও মনোনয়ন প্রত্যাশা করছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইনানুযায়ী পদে থেকে নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন তারা। আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠানে এমন কথা জানান তারা।

এর আগে গতকাল রোববার নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার সময় সিইসি জানান, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই সিটিতেই সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে। আর দুই সিটির বর্তমান মেয়ররা এই নির্বাচনে অংশ নিতে চাইলে তাদের নিজ নিজ পদ থেকে পদত্যাগ করতে হবে। তবে সিইসির বক্তব্যের বিষয়ে সরাসরি কোন মন্তব্য না করে এ দুই নগর পিতা গণমাধ্যমকে জানান, আইন অনুযায়ী যেটি করতে হয় বা আইন যা বলবে তারা সে অনুযায়ী নির্বাচনে অংশ নেবেন। যেহেতু আইনে বলা আছে দায়িত্বে থেকেই নির্বাচন করা যাবে। সেহেতু তারা ঐ আইনের মধ্যে থেকেই নির্বাচনে অংশ নেবেন।

দক্ষিণ সিটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘পাঁচ বছরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি মৌলিক পরিবর্তন এসেছে। সবসময় ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করেছি। সিটিতে উন্নয়ন হয়েছে। জনগণের সামর্থ্য আছে। দল থেকে আবারও মেয়র প্রার্থী মনোনয়ন প্রত্যাশা আছে।’ নয় মাস তেমন একটা দীর্ষ নয়। এ সময় যতটুকু পেরেছেন কাজ করছেন বলে জানান উত্তর সিটি মেয়র আতিকুর ইসলাম।

ঢাকার দুই সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইমদাদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এই সংবর্ধনা ও পূনর্মিলনী অনুষ্ঠানে দুই হাজার ৮০০ মুক্তিযুদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। সূত্র : একুশে টিভি অনলাইন

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বন্ধ

সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব ফি বন্ধ করবে জামায়াত

February 5, 2026
সৌর বিস্ফোরণ

এ বছরের সবচেয়ে শক্তিশালী সৌর বিস্ফোরণ

February 5, 2026
শামা

নির্বাচনে কারচুপি না হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

February 5, 2026
Latest News
বন্ধ

সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব ফি বন্ধ করবে জামায়াত

সৌর বিস্ফোরণ

এ বছরের সবচেয়ে শক্তিশালী সৌর বিস্ফোরণ

শামা

নির্বাচনে কারচুপি না হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

জুবাইদা

‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’: ডা. জুবাইদা রহমান

জুলাই

‘বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে’

EC

নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য ইসির সতর্কবার্তা

নাহিদ ইসলাম

নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম

ভোটকেন্দ্রে বিএনসিসি

ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল

রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ডা. জুবাইদা রহমান

এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.