আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালার এক নাগরিকের ফেলে যাওয়া ৪ হাজার দিরহামের (বাংলাদেশি মুদ্রায় ৯২ হাজার ৬০০ টাকা) মোবাইল ফোন ফেরত দিলেন প্রবাসী সাংবাদিক ওবায়দুল হক মানিক। বৃহস্পতিবার বিকালে তিনি মোবাইলটি ফেরত দেন।
ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার বিকালে একজন মাস্ক বিক্রয়কারী সাংবাদিক ওবায়দুল মানিকের মিনি সুপার মার্কেটে আসেন এবং কিছু মাস্ক বিক্রয় করেন। এ সময় ভুল করে তিনি তার মোবাইল ফোনটি ফেলে সুপার মার্কেটে ফেলে যান।
কিছুক্ষণ পরে ওই মোবাইলে ফোন দিয়ে তিনি কান্নাকাটি শুরু করেন। মার্কেটের মালিক ওবায়দুল হক মানিক তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি চিন্তা করবেন না। মোবাইল ফোনটি আমার দোকানে আছে। আপনি এসে আপনার মোবাইল ফোনটি নিয়ে যান।
এরপর মোবাইল ফোনের মালিক ভারতের কেরালার নাগরিক শরিফ এসে মোবাইল ফোনটি নিয়ে যান।
এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ যে এত ভালো আমার জানা ছিল না। দোয়া করি, উনি (ওবায়দুল হক মানিক) যেন দোকান নিয়ে ভালো থাকেন।
এ ব্যাপারে ওবায়দুল হক মানিক বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে আল্লাহ সাহায্য করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


