Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ফেসবুকে ভিডিও দেখে শিশু সানির চিকিৎসায় লাখ টাকা দিলেন কুমিল্লার এসপি
বিভাগীয় সংবাদ

ফেসবুকে ভিডিও দেখে শিশু সানির চিকিৎসায় লাখ টাকা দিলেন কুমিল্লার এসপি

By Sibbir OsmanOctober 31, 20193 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় আহত শিশু শিক্ষার্থী সানি আহমেদের চিকিৎসার দায়িত্ব নিলেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম। তিনি ফেসবুকে অসুস্থ ওই শিশুর ভিডিও দেখে তাদের ঠিকানা সংগ্রহ করে কুমিল্লায় এনে চিকিৎসার জন্য বুধবার বিকালে নগদ এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
কুমিল্লা
শিশু সানি ঢাকার নাজিম উদ্দিন রোডের সাত রওজা মাজার এলাকার রুবেল আহমেদের ছেলে এবং সে ঢাকার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র, ক্লাসে তার রোল নম্বর ১।

জানা যায়, সানির বাবা রুবেল আহমেদ একজন বংশীবাদক। ঢাকার শাহবাগের চারুকলা আর্ট কলেজ এলাকায় প্রতিদিন ৫শ’ থেকে ১ হাজার টাকা বাঁশি বিক্রি করে পরিবারের জীবিকা নির্বাহ করেন। ওই কলেজের শিক্ষার্থীদের তিনি বিনামূল্যে বাঁশি শেখান। প্রায় ৪ মাস আগে বাসা থেকে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার শিশু সন্তান সানি আহমেদের ডান পা গুরুতর জখম হয়। গত ৪ মাসে এ শিশুর চিকিৎসায় ব্যয় হয় সাড়ে ৫ লাখ টাকা। সানির মায়ের গহনা বিক্রি করেও তার চিকিৎসায় ব্যয় করা হয়। তার চিকিৎসার জন্য আরও এক লাখ টাকা প্রয়োজন বলে চিকিৎসক তাদের জানায়।

এদিকে আহত শিশু সানি ও তার পরিবারের এমন দুঃষহ অবস্থার ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ওই পরিবারের খোঁজখবর নেন। বুধবার দুপুরে ওই শিশু ও তার বাবাকে তাঁর কার্যালয়ে এনে শিশু সানির হাতে নগদ এক লাখ টাকা সহায়তা প্রদান করেন।

শিশু সানি জানায়, ‘দুর্ঘটনার পর এভাবে ঘরে বসে থাকতে আমার খুব খারাপ লাগে। আগে স্কুলে যেতাম, লেখাপড়া করতাম, বন্ধুদের সাথে খেলতাম, আনন্দ করতাম। দুর্ঘটনার কারণে আর হয়তো পড়াশোনা হবে না এমন ভেবে কষ্ট পেতাম। এখন আশা করছি আবার আগের মতো স্কুলে যেতে পারব।’

সানির বাবা রুবেল আহমেদ জানান, ‘আমার বাবা লাবু মিয়া সারা জীবন বাঁশি বিক্রি করেছেন এবং অনেককে বাঁশি বাজানো শিখিয়েছেন। আমার ছেলে সানি সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর তার চিকিৎসা করে আসছি। কিন্তু আর্থিক অনটনের কারণে চিকিৎসা খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে। গত কয়েকদিন আগে এক শুভাকাংখী আমার ছেলেকে ভিডিও করে ফেসবুকে দেয়। বিষয়টি দেখে এসপি স্যার আমাদেরকে ডেকে তাঁর কার্যালয়ে নিয়ে আসেন এবং ছেলের চিকিৎসার দায়িত্ব নেন। এতে আমি অনেক খুশি।’

কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, শিশু সানির অসুস্থতার বিষয়টি ফেসবুকে দেখে আমার খুব মায়া হয়। কিন্তু ফেসবুকের এ ভিডিওতে ওই শিশুর ঠিকানা না থাকায় খুঁজে পেতে কিছুটা বিলম্ব হয়। ঠিকানা সংগ্রহ করে লোক পাঠিয়ে সানি ও তার বাবাকে কুমিল্লায় আনা হয়। তিনি বলেন, স্বাধীন দেশে একজন শিশু অর্থাভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হবে তা মেনে নিতে পারছিলাম না। তাই তার চিকিৎসার দায়িত্ব নিয়েছি এবং আর্থিক সহায়তা দিয়েছি। মেধাবী শিশু সানি সুস্থ হয়ে স্কুলে যাবে, পড়াশোনা করে আদর্শ মানুষ হবে এবং দেশকে এগিয়ে নেবে- এটাই আশা করছি।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

February 6, 2026
Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

February 5, 2026
ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

February 5, 2026
Latest News
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.