Advertisement

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের ফাইনালে রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল আইকনিক স্টেডিয়ামে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স।

শিরোপা লড়াইয়ের আগেই ফ্রান্স শিবিরে বড় দুঃসংবাদ

বিশ্বকাপ ফাইনাল সামনে রেখে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল ফ্রান্স শিবির। ফাইনালের লড়াইকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে লা ব্লুজরা। তবে সর্দিতে আক্রান্ত অনুশীলনে যোগ দিতে পারেননি দলটির বেশ কয়েকজন খেলোয়াড়।

ভারানে, কোনাতে ও স্ট্রাইকার কিংসলে কোমান অসুস্থতার জন্য অনুশীলনে যোগ দিতে পারেনি বলে জানিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন। ‘ক্যামেল ভা ই রা সে’ আক্রান্ত হয়েছেন তারা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

এর আগে ‘ক্যামেল ভা ই রাস’ জ্বরে ভুগে মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে ডিফেন্ডার ডেওট উপমেকানো ও মিডফিল্ডার অ্যাড্রিয়েন রাবিওট খেলতে পারেননি।

অনুশীলন পরবর্তী সংবাদ সম্মেলনে ফরাসী স্ট্রাইকার কোলো মুয়ানি জানিয়েছেন, আক্রান্ত খেলোয়াড়রা বর্তমানে তাদের কক্ষে আইসোলেশনে রয়েছেন।

তবে এ ভাইরাসের কারণে ফাইনাল নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলে জানান দেশম। তার দাবি, এটা ভা ই রাসের মৌসুম। আমাদের এখন সতর্ক থাকতে হবে।

দেশম জানিয়েছেন, আবহাওয়ার বিশাল পরিবর্তনের কারণে তাদের রোগ-প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। আশা করি, রোববারের মধ্যে সবাই ঠিক হয়ে যাবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.