Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home অপরাধ-দুর্নীতি ফ্ল্যাট-প্লট-বাড়ি-গাড়ি ছাড়াও ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত থাকার তথ্য মিলছে
অপরাধ-দুর্নীতি জাতীয় রাজনীতি

ফ্ল্যাট-প্লট-বাড়ি-গাড়ি ছাড়াও ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত থাকার তথ্য মিলছে

By Hasan Majorফেব্রুয়ারি 27, 2020Updated:ফেব্রুয়ারি 27, 20202 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত শামীমা নূর পাপিয়া ও তাঁর সহযোগীদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে পাপিয়া ও তাঁর স্বামীর অবৈধ সম্পদের অনেক তথ্য পাওয়া যাচ্ছে। তাঁদের বিরুদ্ধে করা তিনটি মামলাই পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া পাপিয়ার বিরুদ্ধে অর্থপাচার আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

পাপিয়া ও তাঁর সহযোগীদের জিজ্ঞাসাবাদকারী একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে করা জাতীয় দৈনিক কালের কন্ঠে আজকের সংখ্যায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থেকে অনৈতিক কাজের মাধ্যমে পাপিয়া প্রায় শতকোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। তাঁর কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। নগদ অর্থসহ পাপিয়ার অবৈধ সম্পদের মধ্যে উল্লেখযোগ্য হলো, রাজধানীর ফার্মগেটের ২৮ নম্বর ইন্দিরা রোডে ‘রওশনস ডমিনো রিলিভো’ ভবনে দুটি ফ্ল্যাট। নরসিংদী শহরে দুটি ফ্ল্যাট ও বাগদী এলাকায় কোটি টাকার দুটি প্লট। পাপিয়ার নিজস্ব ব্যবহারের জন্য রয়েছে কয়েকটি গাড়ি। এ ছাড়া তেজগাঁওয়ের বিএফডিসির ফটকের পাশে থাকা ‘কার একচেঞ্জ’ নামের গাড়ির শোরুমটির মালিকদের মধ্যে তিনিও একজন। নরসিংদী জেলায় ‘কেএমসি কার ওয়াশ অ্যান্ড অটোসলিউশন’ নামের একটি প্রতিষ্ঠান রয়েছে তাঁর। নরসিংদীর বাগদী মারকাজ মসজিদ এলাকায় একটি পাকা ও আরেকটি সেমিপাকা বাড়ি আছে পাপিয়ার। একই এলাকার বেলদী মোড়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের ১০ শতাংশ জমি ছাড়াও ছয় শতাংশের একটি প্লট রয়েছে তাঁর। শ্বশুরবাড়ি ব্রাহ্মণদীতে স্বামী মফিজুর রহমান সুমন ওরফে মতি সুমনের দোতলা একটি বাড়ি আছে। এ ছাড়া তাঁর চারটি গাড়ি রয়েছে। নরসিংদী শহরে তাঁর অনুসারীদের ব্যবহারের জন্য পাঁচটি মোটরসাইকেল রয়েছে। এ ছাড়া পাপিয়া-সুমন দম্পতির দেশ-বিদেশের বিভিন্ন ব্যাংকে নামে-বেনামে বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত থাকার তথ্যও রয়েছে।

প্রসঙ্গত, দেশ ছেড়ে পালানোর সময় গত শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাপিয়া-সুমন এবং তাঁদের দুই সহযোগী সাব্বির খন্দকার ও শেখ তৈয়বাকে গ্রেপ্তার করে র‌্যাব-১। তাঁদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও পাচার, জাল নোট সরবরাহ, মাদক, অস্ত্র, নারীদের দিয়ে অনৈতিক কাজ করানো ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ ঘটনায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের পদ থেকে পাপিয়াকে আজীবনের জন্য বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসংক্রান্ত আইনে তেজগাঁও থানায় এবং জাল মুদ্রা রাখার অভিযোগে বিমানবন্দর থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
স্বাস্থ্যমন্ত্রী

শুধু প্যাথলজি নয়, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্সও বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

জুন 16, 2026
rain

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

জুন 16, 2026
আদ্-দ্বীন

আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের পদত্যাগ

জুন 16, 2026
Latest News
স্বাস্থ্যমন্ত্রী

শুধু প্যাথলজি নয়, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্সও বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

rain

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আদ্-দ্বীন

আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের পদত্যাগ

শিক্ষা প্রতিমন্ত্রী

আমূল পরিবর্তন আনা হচ্ছে শিক্ষা ব্যবস্থার ৪ স্তম্ভে : শিক্ষা প্রতিমন্ত্রী

শিশু রামিসা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

News

কূটনৈতিক পাসপোর্ট না নেয়া প্রসঙ্গে যা বললেন তথ্য উপদেষ্টা

আশুরা

আশুরা কবে, জানা যাবে আজ

বিবাহ নিবন্ধন

বিবাহ নিবন্ধনে বাধ্যতামূলক হবে ডিজিটাল জন্মসনদ

ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আটক

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa