Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বইমেলায় এসেছে ইয়াসমিন রশিদের গ্রন্থ রুমির প্রেমতত্ত্ব
জাতীয়

বইমেলায় এসেছে ইয়াসমিন রশিদের গ্রন্থ রুমির প্রেমতত্ত্ব

By Bhuiyan Md TomalFebruary 15, 20242 Mins Read

বইমেলায় এসেছে ইয়াসমিন রশিদের গ্রন্থ রুমির প্রেমতত্ত্ব

Advertisement
জুমবাংলা ডেস্ক : অমর একুশে বইমেলায় এসেছে মূর্ধণ্য প্রকাশনা থেকে প্রকাশিত লেখিকা ইয়াসমিন রশিদের অনুবাদ, তত্ত্বালোচনা ও জীবনী ধর্মী গ্রন্থ রুমির প্রেমতত্ত্ব। গ্রন্থটিতে সুফি সাধক মওলানা জালালউদ্দিন রুমী (রহ.) এর জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেছেন।

লেখক গ্রন্থটিতে সুফি সাধক মওলানা জালালউদ্দিন রুমী (রহ.) এর জীবন ও দর্শন নিয়ে ব্যপকভাবে আলোচনা করেছেন। সুফিবাদী দর্শনের এক অনন্য পথিক ছিলেন মওলানা জালালউদ্দিন রুমী। লেখক গ্রন্থটিতে উল্লেখ করেন, জন্ম থেকেই আমরা জীবন-জগতের বহুমাত্রিক উপস্থিতির মধ্যে বিচরণ করি, কিন্তু সে সম্পর্কে পুরোপুরি জানতে পারি না। এমনকি অভিজ্ঞতা বা জ্ঞান আমাদেরকে সেই বহুমাত্রিক উপলব্ধির দোরগোড়ায় পৌঁছে দিলেও মনে উদয় হয় হাজারো জিজ্ঞাসা।

জগদ্বিখ্যাত সুফি সাধক মওলানা জালালউদ্দিন রুমী (রহ.) জীবন জগতের সেই বহুমাত্রিকতা উপলব্ধির জন্য কিছু পথ-পন্থা নির্দেশ করেছেন। মানুষের প্রতি তার আহ্বান- মনের সকল দ্বিধা বিভক্তি ক্ষুদ্রতা সীমাবদ্ধতা ঘুচিয়ে মহাসত্তার সমীপবর্তী হও। কারণ সৃষ্টি জগত থেকে কেউ নিজেকে আলাদা বা বিচ্ছিন্ন ভাবলে তার পক্ষে মানব সত্তার মৌলিক প্রকৃতি বা রহস্য সম্পর্কে অবহিত হওয়া সম্ভব নয়।

রুমি তাই প্রেমের মত সংবেদনশীল অনুভূতির মাধ্যমে সৃষ্টি জগতের সাথে সংযুক্ত হবার আহ্বান জানিয়েছেন মানুষকে। আর সে প্রেমের বীজ বপনের জন্য অন্তরাত্মাকে করতে বলেছেন কর্ষিত, প্রশিক্ষিত যার ফলে মানুষ মানবীয় গুনাগুণে সমৃদ্ধ হবে এবং শেষ পর্যন্ত নিজের সাথে মহাবিশ্বের সংযুক্তি অনুভব করতে পারবে। এই লক্ষ্য সামনে রেখেই রুমি মানুষকে তার ভেতরের ঐশরিক সত্তা জাগিয়ে তুলতে উৎসাহিত করেছেন।

রুমির মতে- মানবিক বোধকে ব্যক্তি জীবনে প্রয়োগ করতে হলে প্রেম নামক অন্তর্নিহিত শক্তির প্রস্ফুটন প্রয়োজন। এই জন্য যে প্রেম-ভালোবাসার অনুভূতি ব্যক্তিকে চরম পাশবিকতা থেকে বিরত রাখে এবং প্রবৃত্তির উদ্দাম তাড়নায় নিয়ে আসে একরকম শিথিলতা। তাই রুমির কাব্যচর্চার বিশাল পটভূমি ঐশ্বরিক অনুভূতি ও মানবিক প্রেমের আলাপনে সমৃদ্ধ। প্রেমই হোক আমাদের আরাধ্য, প্রেমই হোক মানবীয় গুনাগুনের কেন্দ্রবিন্দু।

গ্রন্থটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার মূর্ধণ্য প্রকাশনীর (৬৩৩,৬৩৪ নং) স্টলে।

রেল সচিব হুমায়ুন কবীরে চুক্তির মেয়াদ বাড়ল এক বছর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
সুপার টাইফুন

ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

July 9, 2026
আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

July 9, 2026
Ministry

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

July 9, 2026

Latest News

সুপার টাইফুন

ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

Ministry

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারে ফেরা ছাড়া বিকল্প ছিলো না: আইনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা, আসছে বড় পরিবর্তন

Highcourt

কোটা বাদ, মেধার ভিত্তিতে ৪৬ হাজার শিক্ষকের ফল আবারও প্রকাশের নির্দেশ

Tarek Rahman

ঢাকা নিয়ে উদ্বেগ, প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল গড়ার আহবান

প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

Sarwar

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা

Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa