
সভা শেষে সংস্কৃতি প্রতিমন্ত্রী এ কে এম খালিদ সংবাদ সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্ত জানাবেন বলে জানা গেছে।
সভায় প্রকাশক, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছাড়াও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিবের উপস্থিতি থাকার কথা।
অমর একুশে বইমেলা প্রতিবছর ১ ফেব্রুয়ারি শুরু হলেও এবার করোনাভাইরাসের কারণে নির্ধারিত সময়ে হচ্ছে না। এটি পিছিয়ে দিয়েছে বাংলা একাডেমি। তবে প্রকাশকরা ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু করার দাবি জানিয়েছেন। একাডেমির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



