Advertisement
জুমবাংলা ডেস্ক : উজান থেকে আসা ঢলে বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সারিয়াকান্দির বাঁধের পূর্ব পাড়ের ১৭টি ইউনিয়ন প্লবিত হয়েছে।

ওইসব অঞ্চলের সাড়ে ২২ হাজার পরিবারের ৭৮ হাজার ৩২৩ জন মানুষ পানি বন্দি হয়ে পড়েছে এমনটি জানিয়েছে জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া।

জেলা প্রশাসক শুক্রবার নিজে বন্যা কবলিত এলাকার পানি বন্দি মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন।

পানি উন্নয়ণ বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী হুমায়ন কবির জানান, শুক্রবার বেলা ৩টায় যমুনার পানি সারিয়াকান্দি পয়েন্টে বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি ৩২ সেন্টিমিটার বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সারিয়াকান্দি পয়েন্টে পানি উন্নয়ণ বোর্ডের দেয়া যমুনার বিপৎসীমা ১৬ দশমিক ২৫ সেন্টিমিটার।

শুক্রবার বেলা ১২টায় ৫৬ সেন্টিমিটার বন্যার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৬ দশমিক ৮১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মতলুবর রহমান জানান, শুধু সারিয়াকান্দিতে ১০৮৫ হেক্টর জমির আউস ধান, ভূট্টা পাট ও সবজি বন্যার পানিতে তলিয়ে গেছে।

এ দিকে বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম আজ সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছন । তিনি সোনাতলা উপজেলার বন্যা কবলিত মানুষের মধ্যে ৫০ টন চাল বিতরণ করেছেন। বৃহস্পতিবার তিনি সারিয়াকান্দিতে ১০০ টন চাল বন্য দুর্গতদের মধ্যে বিতরণ করেছেন।

জেলা প্রশাসক জানান, যতদিন বন্যা আছে ততোদিন বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ দেয়া হবে।

তিনি বলেন, ত্রাণ মন্ত্রণালয় থেকে ১০ লাখ টাকা, ৫০০ প্যাকেট শুকনা খাবার (ডাল,চিড়া, তেল, পাউরুটি, পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যবালেটসহ বিভিন্ন উপকরণ) পাওয়া গেছে। প্রয়োজনে জেলা প্রশাসক স্থানীয়ভাবে ত্রাণের ব্যবস্থা করবেন।

পাহাড়ি ঢল ও টানা বর্ষণে জামালপুরে যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী অঞ্চলের মানুষের মধ্যে পানিবন্দি হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে প্রাথমিক ও মাধ্যমিক ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে।

চট্টগ্রামে হঠাৎ অসুস্থ নাফিস ইকবাল, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো ঢাকায়

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.