
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা শুরু চলছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়েছে।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ১১৪টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম ধানের শীষ প্রতীকে এক লাখ ৪৫ হাজার ১৩৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম মোহাম্মদ শাহাদাজ্জামান দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ৯২ হাজার ৪৩২।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসারগণ স্ব স্ব কেন্দ্রের ভোট গণনা শেষে এই তথ্য নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


