
জানা গেছে, বগুড়ায় স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পাঠিয়েছেন ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম। এসব সামগ্রীর মধ্যে আছে ২০০ পিপিই, ২০০ গ্লাভস ও ২০০ মাস্ক। বগুড়ায় যেসব স্বাস্থ্যকর্মী তৃণমূল পর্যায়ে করোনা নিয়ে কাজ করছেন, তারাই এসব সুরক্ষা সামগ্রী পাবেন। এমন শর্তে বগুড়ার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেনের মাধ্যমে মুশফিক এই সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।
উল্লেখ্য, বাংলাদেশে করোনার সংক্রমণের শুরু থেকেই সোশ্যাল সাইটে সরব আছেন মুশফিক। শুধু কথায় নয়, কাজেও বারবার নিজেকে প্রমাণ করছেন তিনি। এর আগে জাতীয় দলের ক্রিকেটারদের তহবিলে নিজের একমাসের অর্ধেক বেতন দান করেছেন। বগুড়ায় নিজের এলাকার কাউন্সিলরের মাধ্যমে আর্থিক সহযোগিতাও করেছেন। পাশাপাশি নিয়মিত সোশ্যাল সাইটে এসে বিভিন্নভাবে সাধারণ মানুষকে সচেতন করে চলছেন জাতীয় দলের এই ব্যাটিং স্তম্ভ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



