রবিবার দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন একছারের ছোট ভাই কাহালু থানার পাতানজো গ্রামের মৃত আহম্মদ আলীর পুত্র জাহাঙ্গীর আলম। সংবাদ সস্মেলনে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘কাহালু থানার এসআই হেলাল ও ব্রজেশ্বর স্থানীয় দূর্গাপুর ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান খানের যোগসাজসে রিকশা চালক একছারকে গত ২৯ এপ্রিল দুপুনে থানায় ডেকে নেয়া হয়। এরপর থানায় গেলে এস আই হেলাল এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তাকে ডাকাতি, ছিনতাই, অস্ত্র মামলার হুমকি দেয় পুলিশ।’
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ‘কাহালু উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পৌরসভার মেয়র একছারকে ছেড়ে দেয়ার সুপারিশ করলেও কোনো কাজ হয়নি। তাকে মিথ্যা ও ভিত্তিহীন ডাকাতি মামলায় কোর্টে চালান দেয়া হয়েছে।’
অবিলম্বে একছারের মুক্তিসহ অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান তার পরিবারের সদস্যরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।




