গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে দেশের প্রথম বিশেষায়িত ডিজিটাল ইউনিভার্সিটি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি’র ১০০ জন শিক্ষার্থী নিয়ে সম্প্রতি ক্লাস শুরু হয়েছে।

Advertisement

গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ক্লাস শুরুর পূর্বে শিক্ষার্থীদের হাতে জাতির পিতার “অসমাপ্ত আত্মজীবনী” “ কারাগারের রোজনামচা” এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর উপর অধ্যাপক ড. হারুন-অর-রশিদের লেখা“ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পুনর্পাঠ” এই তিনটি বই তুলে দেন বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী ইতিহাস ও জীবন দর্শন সম্পর্কে শুরু থেকে তরুণ শিক্ষার্থীদের উজ্জীবিত করতে আমাদের এই উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ের দুইটি বিভাগে ১০০জন শিক্ষার্থী রয়েছেন। তাদের মধ্যে ৩০০বই বিতরণ করা হয়েছে।

উপাচার্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের আদর্শ। বাংলার মানুষের অধিকার আদায় এবং মুক্তির জন্য সারাজীবন সংগ্রাম করে গেছেন তিঁনি। এদেশের মানুষকে উপহার দিয়েছেন বাংলাদেশ নামক স্বাধীন-সার্বভৌম একটি ভূখণ্ড। বঙ্গবন্ধুর সংগ্রামী ইতিহাস ও জীবনদর্শন না জানলে বাংলাদেশের ইতিহাস অপূর্ণ থেকে যায়। তাই আমাদের শিক্ষার্থীরা যাতে শুরু থেকে জাতির পিতাকে ভালোভাবে জেনে জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সু-নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশের নেতৃত্বদানের জন্য নিজেকে তৈরি করতে পারে সেজন্য তাদের এই তিনটি বই দেয়া হয়েছে।

এছাড়াও শিক্ষার্থীদের একটি গিফট বক্স প্রদান করা হয় যাতে একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর, ৩২ জিবির একটি পেনড্রাইভ, শিক্ষার্থীদের ডিজিটাল আইডি কার্ড, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ডোমেইনে একটি করেই মেইল আইডি, একটি করে ভার্চুয়াল মেশিন এবং বিশ্ববিদ্যালয়ের ক্লাউড সার্ভারে প্রতি শিক্ষার্থীর জন্য ২০০ জিবি হোস্টিং সুবিধা প্রদান করাহয়।

বিশ্ববিদ্যালয় প্রদত্ত ডিজিটাল আইডি কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইন পেমেন্ট, যাতায়াত সুবিধা, ক্লাস উপস্থিতি, ক্যান্টিনের খরচসহ সকল আর্থিক লেনদেন অনলাইনে সম্পন্ন করতে পারবে।

২০০ জিবি হোস্টিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ওয়েবসাইটসহ যাবতীয় ডিজিটাল কার্যক্রম সম্পন্ন করতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মো: আশরাফউদ্দিন, সিনিয়র সিস্টেম এনালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর, আইওটি বিভাগের প্রভাষক নূরজাহান নিপা, আইসিটি ইন এডুকেশন বিভাগের প্রভাষক মুনিরা আক্তার লতা প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.