Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যেতে হবে: স্পিকার
জাতীয়

বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যেতে হবে: স্পিকার

By Saiful IslamAugust 15, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে ধারণ করে সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যেতে হবে।

এতেই স্বাধীনতার স্বার্থকতা নিহিত উল্লেখ করে তিনি আরো বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়ে গেছেন লাল-সবুজের পতাকা, স্বাধীন-সার্বভৌম ভূখন্ড ও বিশ্বের সর্বশ্রেষ্ঠ সংবিধান। সুদীর্ঘ আন্দোলন, অনেক প্রাণ-রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। বঙ্গবন্ধুর মহান ব্যক্তিত্ব, অদম্য সাহস ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী সত্তা সকলের জন্য অনুসরণীয়। তিনি প্রধানমন্ত্রীত্ব চাননি, চেয়েছেন এদেশের স্বাধীনতা। ‘

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘জাতীয় শোক দিবস ২০২১’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আজ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন স্পিকার। এসময় তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ অন্যান্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা ব্যক্ত করেন।

স্পিকার বলেন, বঙ্গবন্ধু ১৯৭৩ সালে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলেছিলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট যা বাধাগ্রস্ত হয়। পরবর্তীতে বর্তমান প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে। জ্ঞান-সৃষ্টি-চর্চার কেন্দ্র হিসেবে কীর্তনখোলার তীরের এ বিশ্ববিদ্যালয়টি সুনাম কুড়িয়েছে। জাতির পিতার দর্শনকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার যে উদ্যোগসমূহ বিশ্ববিদ্যালয়টি গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয়।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, শোষণ-বঞ্চনা-নির্যাতন থেকে মুক্তি, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি, নিপীড়িত বাংলার মানুষের অধিকার আদায়ে বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো ছিল তাঁর জীবনের দর্শন। দেশ স্বাধীনের পর খুব অল্প সময়ের মধ্যে জাতি তাঁকে হারিয়েছে, যা জাতীয় জীবনের সবচেয়ে কলঙ্কজনক ও বেদনাবিধুর অধ্যায়। সকল জাতির জীবনে এমন মহান নেতার আবির্ভাব ঘটে না।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশকে পিতার আদর্শে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশ আজ তলাবিহীন ঝুড়ি নয়। স্বাধীনতার বিরোধীতাকারী শক্তিকে রুখে দিয়ে বাঙালি ঘুরে দাঁড়িয়েছে। আজকের বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে নিজ অর্থায়নে আজ পদ্মাসেতু নির্মিত হচ্ছে। শতভাগ বিদ্যুতায়ন, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলারে উন্নীত হয়েছে। সকল সূচকে দেশ আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে ও ড. খোরশেদ আলমের সঞ্চালনায় ভার্চুয়াল অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ ও অন্যান্য কর্মকর্তা, ছাত্র-ছাত্রী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আমীর

মানুষ নিজের স্বার্থ অনুযায়ী ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করে: আমীর খসরু

February 5, 2026
বহিস্কার

আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

February 5, 2026
বক্তব্য রাখবেন

আজ চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির ড. শফিকুর রহমান

February 5, 2026
Latest News
আমীর

মানুষ নিজের স্বার্থ অনুযায়ী ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করে: আমীর খসরু

বহিস্কার

আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

বক্তব্য রাখবেন

আজ চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির ড. শফিকুর রহমান

নতুন জালিমের আবির্ভাব

খবর পাচ্ছি জাল ব্যালট পেপার ছাপা হচ্ছে: তারেক রহমান

নির্মিত তোরণ

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের আগমন উপলক্ষে নির্মিত তোরণ ভেঙে দিলো প্রশাসন

ফরিদপুরকে বিভাগ

ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করবে বিএনপি: তারেক রহমান

ফরিদপুরকে বিভাগ

নির্বাচনী সফরে আবারও উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান

অবসর

‘অনেক বয়স হয়েছে, রাজনীতি থেকে অবসর নিতে চাই’

বন্ধ

সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব ফি বন্ধ করবে জামায়াত

সৌর বিস্ফোরণ

এ বছরের সবচেয়ে শক্তিশালী সৌর বিস্ফোরণ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.