
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কানাইঘাট পৌরসভার নিজ চাউরা দক্ষিণ কান্দেবপুর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর।
তার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুমের জানাজার আজ বাদ জোহর নিজ চাউরা দক্ষিণ কান্দেবপুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
সিলেটের প্রবীণ এই আওয়ামী লীগ নেতা জমিরউদ্দিন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার অসুস্থতার খবর শুনে ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জমিরউদ্দিন প্রধানের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন।
জমিরউদ্দিন প্রধান ১৯৮৬ সালে সিলেট-৫ আসন থেকে আওয়ামী লীগসমর্থিত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



